নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুরে বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসব


জয়পুরহাটের আক্কেলপুরে উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিডিউল অনুযায়ী নতুন বছরের পাঠ্য পুস্তক তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছসিত।

সোমবার সারাদেশ ব্যাপী শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ উৎসব কর্মসূচীর অংশ হিসাবে আক্কেলপুরেও প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসব সুচিত হয়েছে।

১জানুয়ারী সোমবার বেলা সাড়ে ১১ টায় পৌর সদরের আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের হাতে উৎসব মুখর পরিবেশে নতুন বছরের ২০২৪ সালের উপহার হিসাবে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম। সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য উপজেলা নির্বাহী অফিসারের শ্লোগান ছিল ”পড়ব- খেলব- গড়ব”।

এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী, উপজেলা শিক্ষা অফিসার মাসুদুল হাসান, প্রেস ক্লাবের সভাপতি সফিউল আলম সফি। এর আগে সকাল ১০ টায় আক্কেলপুর সরকারি এফ.ইউ পাইলট হাই স্কুলে বই বিতরন করা হয়।

আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিশি আখতার অনুভুতি ব্যক্ত করে বলেন, নতুন বইয়ের গন্ধে আমরা খুব খুশি। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে অনেক আনন্দ বোধ করছি। সেই সাথে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই নতুন বছরের উপহার দেওয়ার জন্য।

Tag
আরও খবর