নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুর ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু.


আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে নিতাই লাল আগরওয়ালা (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আক্কেলপুর রেলগেটের দক্ষিণ পাশে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নিতাই লাল পৌর শহরের পুরাতন বাজার এলাকার হিরালাল আগরওয়ার ছেলে।

রেলস্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল (খুলনা মেইল) আক্কেলপুর স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে শহরের প্রধান রেলগেটের দক্ষিণপাশের রেললাইন পার হওয়ার সময় তিনি কাটা পড়েন। 

এ সময় তার মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্যরা মরদেহ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিয়ে গিয়ে সৎকার করেন।

নিহতের ভাই গৌর লাল আগরওয়ালা বলেন, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এর আগেও একবার ট্রেন থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছিলেন।তিনি কানেও কম শুনতেন।লাইন পার হতে গিয়ে তিনি কাটা পড়েছেন।

আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাতিজা খাতুন বলেন, খুলনাগামী রকেট মেইল ট্রেনটি স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহুর্তে লাইন পারাপারের সময় তিনি কাটা পরেন।বিষয়টি রেল পুলিশকে অবগত করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ বিষয়ে আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag
আরও খবর