নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কার্যদিবসেও উত্তোলন করা হয়না আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টারে জাতীয় পতাকা


জাতীয় পতাকা একটি স্বাধীন দেশের অন্যতম স্মৃতি বহন করে। জাতীয় পতাকা স্বাধীনতার অন্যতমস্মৃতি বহন করা সত্তে¡ও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টরের কার্যালয়ে (সরকারি দপ্তর) কার্যদিবসেও উত্তোলন করা হয়না জাতীয় পতাকা। 

মঙ্গলবারে  সরজমিনে গিয়ে দেখা যায়, আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টরের কার্যালয়ে দাপ্তরিক কর্মকান্ড চলমান রয়েছে। অফিসের কোন স্থানেই উত্তোলন করা নেই জাতীয় পতাকা। কার্যালয়ের প্রবেশ দ্বারের পাশেই রয়েছে পতাকা উত্তোলনের জন্য ছোট একটি জায়গা। সেই জায়গাও দখল করে রাখা রয়েছে মটোরসাইকেল দ্বারা।

খোঁজ নিয়ে জানা গেছে,ইতিপূর্বেও কার্যদিবসে সরকারি ওই দপ্তরে ওঠানো হয়না জাতীয় পতাকা।

ওই দপ্তরের দয়িত্বপ্রাপ্ত ইন্সট্রাক্টর জাহাঙ্গীর আলম বলেন আমাদের ভবনটি অন্য ভবনের সাথে সংযুক্ত, যেটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে পতাকা উত্তোলন করা হয়। সংযুক্ত ভবন হওয়ায় নীতিমালা অনুযায়ী পতাকা উত্তোলন করা হয়না।   

বীরমুক্তিযোদ্ধা বজলুর রশিদ কবিরাজ জানায়, সরকারি সকল অফিসে নিয়ম অনুসারে জাতীয় পতাকা উত্তোলন করা উচিৎ। এটি কেউ অমান্য করলে প্রশসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিৎ। 

আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন,কার্যদিবস ও বিশেষ দিবসগুলোতে সকল সরকারি অফিসে জাতীয় পতাকা উত্তোলনের বিধান রয়েছে। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব

Tag
আরও খবর