নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু


জয়পুরহাটের আক্কেলপুরে তিতুমীর এক্সপ্রেসের ধাক্কায় মনি খাতুন (৩০) নামের এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ নভেম্বর‌) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার হাস্তাবসন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই নারী উপজেলার সোনামুখি ইউনিয়নের গণিপুর গ্রামের মোজাহার আলীর মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই নারী ট্রেন আসার আগে রেলওয়ের সেতু পার হচ্ছিলেন। চালক হর্ন দিলেও দ্রুত সেতু পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই নিহত হয়।

ট্রেন যাত্রী হারুনুর রশিদ বলেন, আমি রাজশাহী থেকে আক্কেলপুর আসছিলাম। ট্রেনের চালক ক্রমাগত হর্ন বাজাচ্ছিলেন এবং গতি কমিয়েছিলেন। পরে দেখলাম একটি মেয়ে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

ট্রেন যাত্রী হারুনুর রশিদ বলেন, আমি রাজশাহী থেকে আক্কেলপুর আসছিলাম। ট্রেনের চালক ক্রমাগত হর্ন বাজাচ্ছিলেন এবং গতি কমিয়েছিলেন। পরে দেখলাম একটি মেয়ে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ১০টা ২৫ মিনিটে স্টেশনে প্রবেশ করে। এক নারী ওই ট্রেনে কাটা পড়েছে বলে তাৎক্ষণিক জানতে পারি।

শান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর বিষয়ে খবর পেয়েছি। ঘটনাস্থলে এক পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। আইনগত পক্রিয়ার মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag
আরও খবর