নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ সুরুজ হোসেন (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গত বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ছাতিয়ানগ্রাম ইসবপুর ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশি কালে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুরুজ হোসেন নওগাঁ সদরের পার বোয়ালা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুরের তিলকপুর  এলাকা থেকে সান্তাহারের উদ্দেশ্যে মাদকের চালান আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইসবপুর ডিজিএম ব্রিকস ইটভাটার সামনে অবস্থান নেয় এবং বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করেন। এসময় নম্বরবিহীন সিএনজিকে থামিয়ে তল্লাশি কালে যাত্রী বেশে থাকা সুরুজ হোসেনের কোমরে বিশেষ কায়দায় বাঁধা সিনথেটিক ব্যাগের মধ্যে কালো রংয়ের পলিথিনে মোড়ানো ৫শ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় গ্রেফতার সুরুজ হোসেনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর