যশোর -৪ আসেনর নবনির্বাচিত এমপি অধ্যাপক গোলাম রসুল অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের ধোপাদী গ্রামের বিভিন্ন মোড়ে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার( ২২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ধোপাদী গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় গ্রামবাসী নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এবং তার প্রতি শুভকামনা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে এমপি গোলাম রসুল বলেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। তিনি স্থানীয়দের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
৮ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
২১ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে
২৩ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৭ দিন ২৩ মিনিট আগে
৩১ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৩৪ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৪২ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে