নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অভয়নগরে জনসেবার অনন্য দৃষ্টান্ত—মাওলানা আশেক এলাহীর ফ্রি মেডিকেল ক্যাম্পে উপচে পড়া মানুষের ভিড়

যশোরের অভয়নগরের শংকরপাশা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠ যেন রূপ নিয়েছিল এক মহৎ সেবাকেন্দ্রে। শরীফ হজ গ্রুপ বাংলাদেশ-এর চেয়ারম্যান ও পুড়াখালী ফকিরবাগান মহিলা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা আশেক এলাহীর উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

সকাল থেকেই আশপাশের গ্রাম থেকে নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু সবার ভিড়ে মুখর হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। নওয়াপাড়া ডক্টরস ক্লাবের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ আন্তরিকতার সঙ্গে একে একে রোগীদের সেবা দেন। সাধারণ রোগসহ নানা শারীরিক সমস্যার চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, “এমন আন্তরিক সেবা বিনামূল্যে পাওয়া আজকাল বিরল—এ যেন আল্লাহর এক বিশেষ রহমত।”

অন্যদিকে চিকিৎসকগণও এমন মানবিক উদ্যোগে অংশ নিতে পেরে নিজেদের ধন্য মনে করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা দেন একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক। তাঁরা রোগীদের সারিবদ্ধভাবে বসানো থেকে শুরু করে প্রেসক্রিপশন সংগ্রহ ও ওষুধ বিতরণ—সব কিছুতেই ব্যস্ত ছিলেন।

আয়োজক মাওলানা আশেক এলাহী বলেন,“মানুষের সেবা করা মানেই ইবাদত। সমাজে যারা অবহেলিত, তাদের পাশে দাঁড়ানোই আমাদের প্রকৃত দায়িত্ব।”

দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রমে সৃষ্টি হয় এক মানবিক ও উৎসবমুখর পরিবেশ—যেখানে ধর্ম, পেশা, শ্রেণি নির্বিশেষে সবাই একত্রিত হয়েছেন মানুষের কল্যাণে, মানবতার সেবায়।

এসময় উপস্থিত ছিলেন ডক্টর’স ক্লাবের সভাপতি ডা. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ডা. ফেরদৌস হোসেন শান্ত, ডা. আইয়ুব আলী, ডা. জিএম গালিব হাসান, ডা. ফামিদা ফাইজা, ডা. তাসনিম মাইশা নৈরিতা, ডা. শেখ সাদিয়া সুমাইয়া ও রূপ কথা ব্যার্নাজী।

ক্যাম্পের প্রধান স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন নাঈমুল হাসান জনি। আয়োজকরা জানান, অভয়নগরের প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag
আরও খবর