নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

২৮ অক্টোবর ২০০৬ সালে আওয়ামী লীগের লগী-বৈঠার তান্ডবের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

২০০৬ সালের ২৮ অক্টোবরে আওয়ামী লীগের লগি- বৈঠার  তাণ্ডবের  প্রতিবাদে অভয়নগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

২০০৬ সালের ২৮ অক্টোবরের রক্তাক্ত লগী-বৈঠার তাণ্ডবে নিহতদের স্মরণে এবং মানবতাবিরোধী সেই ঘটনার প্রতিবাদে যশোরের অভয়নগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল তিনটায় নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির সরদার শরীফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।

সমাবেশে বক্তারা বলেন, “আজ রক্তাক্ত ২৮ অক্টোবর — জাতির ইতিহাসের এক ভয়াল দিন।” ২০০৬ সালের এই দিনে রাজধানীসহ সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বাম সংগঠনগুলোর সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে লগী-বৈঠা নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের ওপর নির্মম হামলা চালায়। ওই ঘটনায় রাজধানীর পল্টনেই ৬ জন এবং সারাদেশে মোট ১৪ জন নেতা-কর্মী শহীদ হন, আহত হন সহস্রাধিক কর্মী।বক্তারা আরও বলেন, “মানুষ হত্যার পর লাশের ওপর উন্মত্ত নৃত্য চালিয়ে আওয়ামী সন্ত্রাসীরা যে নৃশংসতা দেখিয়েছে, তা বিশ্বের ইতিহাসে বিরল। এই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা।”

বক্তারা ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।উক্ত বিক্ষোভ সমাবেশে অভয়নগর  উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত হন। 

সমাবেশ শেষে একটি বৃহৎ বিক্ষোভ মিছিল নওয়াপাড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag
আরও খবর