নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অভয়নগরে ২৬টি পূজা মণ্ডপে জেলা জামায়াত আমিরের পরিদর্শন

সম্প্রীতির বার্তা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে অধ্যাপক গোলাম রসুল।

শারদীয় দুর্গাপূজার মহানবমীতে অভয়নগরে বিরল এক সম্প্রীতির দৃশ্য উপহার দিলেন যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের এমপি মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে তিনি উপজেলার পৌরসভা ও ৩টি ইউনিয়নের ২৬টি পূজা মণ্ডপ ঘুরে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তি-সহাবস্থানের বার্তা পৌঁছে দেন।

প্রতিটি মণ্ডপে গিয়ে অধ্যাপক গোলাম রসুল স্থানীয় পূজা উদ্যাপন কমিটির খোঁজখবর নেন। সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে তাকে বরণ করে নেন এবং এই উদ্যোগকে সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির সরদার শরিফ হোসেন, সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মতিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা আমির রফিকুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।


অধ্যাপক গোলাম রসুল বলেন,

“বাংলাদেশের মূল শক্তি আমাদের সম্প্রীতি। সকল ধর্ম ও সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে শান্তিপূর্ণ বাংলাদেশ।”

স্থানীয়রা জানিয়েছেন, রাজনীতির মাঠে এই পদক্ষেপ শুধু ইতিবাচক বার্তা দেয়নি, বরং অভয়নগরে সম্প্রীতির নতুন দৃষ্টান্তও স্থাপন করেছে।

Tag
আরও খবর