নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অভয়নগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন কমিটি গঠন

যশোরের অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) উপজেলা কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীর মনোনীত যশোর-৪ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার সভাপতি মো: মোকাররম হোসেন। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মো: মহসিন শেখ।

অনুষ্ঠানের শেষে ঘোষণা করা হয় নির্বাচন কমিটির নাম। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান মো: মোকাররম হোসেন এবং সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পান মো: জামানুর রহমান।

এছাড়া মিডিয়া সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন জামিল ট্যুর এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অভয়নগর থানা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক যুবনেতা হযরত মাওলানা তাওহীদুর রহমান জামিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার নেতৃবৃন্দ জানান, এই নির্বাচন কমিটি গঠন সুষ্ঠু ও সফল নির্বাচনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।

Tag
আরও খবর