নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

যশোরের অভয়নগর দ্বীনিয়াত একাডেমির সম্মেলন অনুষ্ঠিত।

যশোরের অভয়নগরে দ্বীনিয়াত একাডেমির উদ্যোগ কুরআনুল কারীমের সবক প্রদান, শিক্ষা প্রদর্শনী, অবিভাবক সম্মেলন ও একাডেমির নতুন ভবনের উদ্বোধনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আজ (২৪ ডিসেম্বর শনিবার) সকাল ৮.৩০ মিনিট থেকে মাদ্রাসা ইহ্ইয়াউল উলুম আল- ইসলামিয়া নওয়াপাড়া -এর তত্ত্বাবধানে মনোরম পরিবেশে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ অনুষ্ঠান পরিচালনা হয়। 

জমকালো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াপাড়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব জবাব, হযরত  হাফেজ মাওলানা গোলাম মাওলা,আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,  মাওলানা আব্দুল কাইয়ুম, পরিচালক, দারুল আরকাম ইনস্টিটিউট, কিশোরগঞ্জ।  মুফতি ইয়াহিয়া সাহেব- মুহতামিম, মাছনা মাদ্রাসা, মনিরামপুর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আবু তালহা- মুহাদ্দিস, নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা। মুফতি ইসমাঈল হুসাইন রাহমানী- সহকারী পরিচালক ইহ্ইয়াল উলুম আল- ইসলামিয়া। মুফতি সাইফুল ইসলাম কাশেমী- কেন্দ্রীয় জিম্মাদার, দ্বীনিয়াত একাডেমী। সকলকে আন্তরিক অভিনন্দন জানান দ্বীনিয়াত একাডেমির পরিচালক - মাওলানা মাসুম বিল্লাহ। 

অনুষ্ঠানে ৬২ জন স্কুলগামী, কিশোর, যুবক ও বয়স্ক শীক্ষার্থীদের সম্মানে  লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদেরকে কুরআনুল কারীমের সবক দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীদকে  সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষা প্রদর্শনী হিসেবে মৃত ব্যক্তির দাফন কাফনের নিয়োম, জানাজা নামাজের নিয়োম প্রাক্টিক্যালে  দর্শকদেরকে দেখানো হয়। স্কুলগমী শিশুরা,বয়স্ক যুবকেরা কুরআন মাজীদ তেলওয়াত করে। স্বল্প সময়ে তাদের কুরআন শিক্ষাকে মানুষের বিমোহিত করেছে। অনুষ্ঠানে বক্তারা কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের জন্য  দুপুরের খাবারের ব্যবস্থা করেন।

Tag
আরও খবর