নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অভয়নগরের শ্রদ্ধাভাজন ব্যক্তিও বিশিষ্ঠ শিক্ষাবিদ আব্দুল মান্নান স্যার আর নেই।

যশোরের  অভয়নগর উপজেলার  চলিশিয়া গ্রামের কৃতী সন্তান নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয় ও চলিশিয়া বিশ্বাসবাড়ি জামে মসজিদের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আ: মান্নান বিশ্বাস (৭২) আর নেই ।


১৯ ডিসেম্বর সোমবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে নওয়াপাড়া-চলিশিয়াসহ অভয়নগর উপজেলায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 পৃথিবীতে চিরস্থায়ী কারো থাকার জায়গা না। ইচ্ছে করলেও কেউই থাকতে পারবেন না। একে একে বিদায় নিতেই হবে সকলকে। নির্মম হলেও এটাই বাস্তবতা এবং স্বাভাবিক। তবুও যখন বিভিন্ন দিক থেকে আজ ফজরের নামাজের পর চারিদিকে মসজিদের মাইকে অনাবরত শোক সংবাদ পরিবেশিত  হলেই এলাকাই শোকের ছায়া নেমে আসে। শ্রদ্ধাভাজন এই শিক্ষাগুরুকে এক নজর দেখার জন্য দলে দলে লোকজন ছুটে আসে। শ্রদ্ধাভাজন বিশিষ্ট ব্যক্তির না ফেরার দেশে চলে যাওয়াকে প্রধান্য দিয়ে অভয়নগরের বিশিষ্ট জনেরা বহুল প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমবেদনা জানিয়েছেন।  সকলেই তিনার জন্য দোয়া করেছেন আল্লাহ তিনাকে জেন জান্নাতুল ফেরদৌসের  দান করেন।

Tag
আরও খবর