নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্নিগ্ধ সকালে সাদা বক শুভ্রতা ছড়াচ্ছে অভনগরের জলাশয়ে।

সাদা বকের কোলাহল

হেমন্তে হাল্কা শীতে প্রকৃতি যখন সাজছে নবরূপে ঠিক এমন সময় অপার সৌন্দর্য নজর কাড়ছে সাদা বকের সারি। দেখে মনে হচ্ছে শিল্পীর তুলিতে আঁকা দৃষ্টিনন্দন কোন ছবি।

যশোরের অভয়নগর উপজেলায় বিভন্ন এলাকায়  রয়েছে বিস্তীর্ণ খাল বিল জলাশয় ও হাওর বাঁওড় । দেখা মিলে  পুড়াখালী বাওড়ে ও আশে-পাশের জলাশয়ে। স্নিগ্ধ সকালে চোখে পড়ে তাদের কোলাহল। জায়গা দখল আর খাদ্যসংগ্রহের প্রতিযোগীতা। কখনো  ঘুপটিমেরে লুকিয়ে থাকতে দেখা যায়  পুকুর পাড়ে মাছ শিকারের আশায়  । কোথাও আবার ঘন বাঁশ বনে দল বেঁধে বসে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। 


সাদা বকের  অপরূপ দৃশ্য এক সঙ্গে অনেক বকের সারি দেখে মন জুড়িয়ে যায় । আকাশে শুভ্রতা ছড়ায় এই সাদা বক। সাদা রঙের এ বকগুলোর প্রিয় খাবার মাছ, ঝিনুক, কাঁকড়াসহ জলজ পোকামাকড়। এরা জলের মায়া ভুলতে পারে না। তাই বিভিন্ন  অঞ্চলের হাওরগুলোতে বছরের বারো মাসই কমবেশি বকের ডানা ঝাপটানোর শব্দ পাওয়া যায়।  


প্রকৃতির ভারসাম্য রক্ষায় নিঃসন্দেহে অবদান রাখছে দৃষ্টিনন্দন এই বক পাখি। তবে আগের মতো প্রাকৃতিক জলাশয় না থাকায় হুমকিতে পড়েছে পাখিগুলো। এছাড়া শিকারির খপ্পরে পড়ে প্রাণ হারানোর ঝুঁকিও রয়েছে। 


তবু্ও জলাশয়ে খাদ্য সংগ্রহের জন্য ছুঁটে আসা সাদা বকের ঝাঁক আমাদের মনকে উৎফুল্ল করে তুলেছে। তাইতো রবি ঠাকুর লিখেছেন ‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরাতাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা- এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।

Tag
আরও খবর