বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

"মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের রাবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফরিদা আখতার, আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১:০০ ঘটিকায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এবং মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন। এসময় ভাইস-চ্যান্সেলর মহোদয় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা  ও অভিনন্দন জানান এবং রাবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। 


বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মাননীয় উপদেষ্টা জনাব ফরিদা আখতার মহোদয়, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে এ বিশ্ববিদ্যালয় অত্র অঞ্চলের সম্পদ, সাংস্কৃতিক বৈচিত্র্য ও জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এ আশাবাদ ব্যক্ত করেন। বিশেষত কাপ্তাই লেক কেন্দ্রিক মৎস্য উন্নয়ন ও বিপণন বিষয়ক প্রজেক্ট গ্রহণ এবং গবেষণার মাধ্যমে এ সেক্টরের উন্নয়নে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসার আহবান জানান। 


মতবিনিময় সভা শেষে জুলাই’২৪ গণ-অভ্যুত্থানের প্রতীক বিজয় স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন এবং অবকাঠামোগত চলমান নির্মাণ কাজ অবলোকন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নান্দনিক প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন। অবকাঠামোগত নির্মাণকাজ প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য বজায় রেখে সম্পন্ন করার বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেন।


উক্ত মতবিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানগণ ও  প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। 


তথ্য সংগৃহীত : জনসংযোগ দপ্তর (রাবিপ্রবি)

Tag
আরও খবর



"রাবিপ্রবি’তে Thalassemia Awareness & Screening Campaign অনুষ্ঠিত"

৩২৬ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে