গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

"রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত"

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান আজ সকাল ১১:০০ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। 


রাবিপ্রবি’র সাথে সাংবাদিকদের সম্পৃক্ত করতে এবং রাবিপ্রবি’র প্রশাসনিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জানাতে মাননীয় ভাইস-চ্যান্সেলর সকলকে রাবিপ্রবি ক্যাম্পাসে স্বাগত জানান এবং ভবিষ্যতে একসাথে রাবিপ্রবি’র কল্যাণে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।  


তিনি সাংবাদিকদের কাছে তাঁর দুটো যোগ্যতা- অনুপ্রাণিত করার প্রবণতা এবং প্রতিশ্রুতিবদ্ধতা- কথা তুলে ধরেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশ বছররের শিক্ষকতা ও গবেষণা করার শিক্ষা ও অভিজ্ঞতার সবটুকু রাবিপ্রবি’র জন্য কাজে লাগানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সামনের দিনে এ বিশ্ববিদ্যালয়কে আমাদের সবার বিশ্ববিদ্যালয় মনে করে আমরা সারা দেশের মানুষের কাছে শিক্ষা, গবেষণা ও সম্প্রীতির বিশ্ববিদ্যালয় হিসেবে তুলে ধরার জন্য কাজ করার অঙ্গীকার করেন। 


তিনি আরো বলেন, “এ বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফরমেশনাল ম্যানেজমেণ্ট ও লিডারশীপ দেখতে চাই, যেখানে আমারা সবাই লিডার। আমরা সবাই একাডেমিক লিডার হতে চাই। এটাই ট্রান্সফরমেশনাল লিডারশীপ- আমরা সবাই টীম মেম্বার। আমরা সবাই সবাইকে যেন একরকম ভাবতে পারি।” 


উপস্থিত সাংবাদিকগণ পাহাড় প্রকৃতির সৌন্দর্য বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ, শিক্ষক সঙ্কট নিরসন, লোকবল নিয়োগ এবং শিক্ষার্থী ভর্তির বিষয়ে পার্বত্য চট্টগ্রামের স্থানীয়দের অগ্রাধিকার, বিশ্ববিদ্যালয়ের হলসমূহে র‌্যাগিং না-হওয়া প্রভৃতি বিষয়ে প্রস্তাব তুলে ধরেন।  


পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার অগ্রবর্তী সাংবাদিক এ কে এম মকসুদ আহমেদ তাঁর জীবনকথা আবেগময় ভাষায় তুলে ধরেন এবং এ অঞ্চলে সাংবাদিকতার প্রতিবন্ধকতার কাটিয়ে কিভাবে সাংবাদিকতাকে এগিয়ে নেন তার বর্ণনা দেন। তিনি সকল সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের সাথে কাজ করার পাশাপাশি পেশাগত আদর্শের সাথে বর্তমান সময়ের চিন্তা-চেতনার প্রতিফলন দেখতে চান। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব দেন। 


রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক জনাব আনোয়ার আল হক সবার পক্ষ থেকে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয়কে ধন্যবাদ জানান এবং তাঁরা এ অঞ্চলের ও বিশ্ববিদ্যালয়ের প্রবাহমান ঘটনাবলী তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।  


রাঙ্গামাটি রিপোর্টার ইউনিটির সভাপতি জনাব সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক সমিতি সভাপতি এবং রাবিপ্রবি সাংবাদিক সমিতির সাংবাদিকসহ প্রায় পঞ্চাশ জনের অধিক রাঙ্গামাটি স্বনামধন্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ তাঁদের মতামত ও প্রস্তাবনা ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন। পার্বত্য অঞ্চলে এ বিশ্ববিদ্যালয় জ্ঞান ও গবেষণার আলো ছড়িয়ে এ অঞ্চলের সুনাম দেশ- বিদেশে ছড়িয়ে পড়ুক এ প্রত্যাশা ব্যক্ত করেন। 


সভায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতার, প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জনাব মোহনা বিশ্বাস, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জনাব মোসাঃ হাবিবা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর এবং জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ সাইফুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অনায়ন্য শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 


মতবিনিময় সভায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুচিন্তিত মতামত প্রদান করার জন্য সাংবাদিকদেরকে ধন্যবাদ দিয়ে এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় সভার সমাপ্তি ঘোষণা করেন।

Tag
আরও খবর



"রাবিপ্রবি’তে Thalassemia Awareness & Screening Campaign অনুষ্ঠিত"

৩২৬ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে