গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক মো. আতিয়ার রহমান। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 


নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্য মো. আতিয়ার রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ও বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিনের দায়িত্বে আছেন।


শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০ (১) ধারা অনুসারে মো. আতিয়ার রহমান, ডিন ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এবং প্রফেসর ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ থেকে নিয়োগ করা হলো।


প্রজ্ঞাপনে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো– উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তার অবসরের অব্যাবহিতপূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ‘জোর করে’ পদত্যাগ করানোর হিড়িক দেখা যায়। রাবিপ্রবিতেও শিক্ষার্থী ও শিক্ষকদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ দুই কর্মকর্তা ভিসি ড. সেলিনা আখতার ও প্রো-ভিসি ড. কাঞ্চন চাকমাকে পদত্যাগে বাধ্য করা হয়ে। এর পর থেকেই দীর্ঘ ৫ মাস থেকে কার্যত অভিভাবকশূন্য হয়ে পড়ে পাহাড়ের এই বিশ্ববিদ্যালয়টি। আর্থিক, প্রশাসনিক, একাডেমিক ও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে রাবিপ্রবির বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব দিয়েই চলে রাবিপ্রবি।

এর মধ্যে গত ৬ জানুয়ারি ভিসি নিয়োগের দাবিতে রাঙ্গামাটি জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপায় প্রায় দুই ঘণ্টা প্রধান সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়ে তারা। পরদিন ৭ জানুয়ারি ভিসি নিয়োগসহ বিভিন্ন দাবিতে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেয় রাবিপ্রবির শিক্ষার্থীদের আরেকটি অংশ (পাহাড়ি শিক্ষার্থীরা)।

৬ জানুয়ারি দেওয়া আল্টিমেটামের ৭২ ঘণ্টা বুধবারের মধ্যেও ভিসি নিয়োগ না হওয়ায় বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ করে ও অবস্থান নেয় শিক্ষার্থীরা। দুপুর ১২টার পর শিক্ষার্থীরা অবস্থান নেয় রাঙ্গামাটি জেলাপ্রশাসক কার্যালয় প্রাঙ্গণে। এর মধ্যেই দুপুরে প্রজ্ঞাপন দিয়ে নতুন ভিসি নিয়োগের কথা জানাল শিক্ষা মন্ত্রণালয়।

আরও খবর



"রাবিপ্রবি’তে Thalassemia Awareness & Screening Campaign অনুষ্ঠিত"

৩২৬ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে