পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

‘বাংলা বিশারদ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজ

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-02-2023 02:32:37 pm

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলা বিশারদ-১৪২৯’ (৫ম আসর) আন্তঃকলেজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল মজিদ আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক।

তিনি বলেন, শিক্ষার্থীদের বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে ‘বাংলা বিশারদ’ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পারদর্শী হয়ে উঠতে হবে। এজন্য চাই নিরন্তর অনুশীলন। ‘বাংলা
বিশারদ’ প্রতিযোগিতা শিক্ষার্থীদের সেই অনুশীলনের সুযোগ করে দিয়েছে এটা অত্যান্ত ভালো উদ্যোগ। প্রতিবারের ন্যায় এ বছরও তারা সফলভাবে প্রতিযোগিতা আয়োজন করেছে।

পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ও স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাবের উপদেষ্টা কে. এম মাহফুজুর রহমান বলেন, রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাবের উদ্যোগে বাংলা ভাষা ও সাহিত্য, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ‘বাংলা বিশারদ-১৪২৯’ এর আয়োজন করে।

প্রতিযোগিতায় রাজশাহী শহরের দশটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০টি দল অংশগ্রহণ করে। ‘বাংলা বিশারদ’ প্রতিযোগিতার এটি পঞ্চম আয়োজন। নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত ৬০টি দল ১৬টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এবং প্রতিগ্রুপ থেকে বিজয়ী ১৬টি দল ২য় রাউন্ডে উন্নীত হয়।

ফাইনালে উন্নীত হয় ৪টি দল। দলগুলো হলো রাজশাহী কলেজ দ্বাদশ মানবিক, রাজশাহী কোর্ট কলেজ (সুরমা), রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগ ও বরেন্দ্র কলেজ। চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রাজশাহী কলেজ পরিসংখান বিভাগ। দ্বিতীয় স্থান অধিকার করে যুগ্মভাবে রাজশাহী কলেজ দ্বাদশ মানবিক ও রাজশাহী কোর্ট কলেজ (সুরমা) দল।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান ও উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৩৬১ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে