পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বসন্তের রঙে রাঙালো রাজশাহী কলেজ

আলপনা আঁকছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। © ছবি : প্রতিনিধি


এসেছে আবার ফিরে ঋতুরাজ বসন্তদক্ষিণা বাতাস মনকে করেছে আনমনা নব কলেবরে সেজেছে প্রকৃতি ,হয়েছে সে প্রাণবন্তআবার এসেছে বসন্ত ।

ঋতুরাজ বসন্ত তার আগমনের বার্তা নিয়ে প্রকৃতির দরজায় কড়া নাড়ছে। শীতের আমেজ মুছে গিয়ে প্রকৃতির রঙিন সজ্জায় শীতের রুক্ষতা কেটে যাচ্ছে ধীরে ধীরে। বৃক্ষের পাতা ঝরে জায়গা করে দেয় নতুন কুড়ি। বসন্তদূত কোকিলের অবিরাম কুহু ডাক সবার কানে কানে বলে যায় বসন্ত এসে গেছে।ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে প্রকৃতির রঙ বেরঙের বাহারি ফুলের পাশাপাশি রং তুলির আঁচড়ে সেজে উঠেছে দেশসেরা বিদ্যাপীঠ রাজশাহী কলেজ।


বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রজনীকান্ত সেন মঞ্চের সামনে শুরু হওয়া এ কার্যক্রমে অংশ নিয়েছেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের ২৫ জন শিক্ষার্থী, যারা আগামী দুই দিন ধরে কলেজ প্রাঙ্গণকে বসন্তের রঙে রাঙিয়ে তুলবেন।


অগ্নীবীণা সাহিত্য পরিষদের সভাপতি ফাহমিদা আক্তার রেখা এই কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন, আর মূল কার্যক্রমের দায়িত্বে রয়েছেন, সাংগঠনিক সম্পাদক মোছা. রাবেয়া খাতুন। তাদের সঙ্গে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন অগ্নিবীণা পরিষদের শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন।

অগ্নিবীণা পরিষদের সাংগঠনিক সম্পাদক মোছা. রাবেয়া খাতুন বলেন, প্রতিবছর অগ্নীবীণার সদস্যরা বসন্তকে বরণ করতে এই আয়োজন করে। সারা বছর আমরা এই সময়টার অপেক্ষায় থাকি। রাজশাহী কলেজের ঐতিহ্য ও সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলতে আমরা নিজেদের সর্বোচ্চটা দিতে চাই।


অগ্নিবীণা পরিষদের উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো: ইকবাল হোসেন বলেন, এটা তাদের বার্ষিক একটি কার্যক্রম। তারা প্রতিবছরই এইভাবে কাজ করে যেতে চায়। যদি কোনো অর্থায়ন বা ফান্ড তাদের পরিষদকে সহযোগীতা করেন তাহলে তাদের এই পরিষদ আরও অনেক ভালোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।


হরেক রকমের রং-তুলির ছোঁয়া লাগছে ক্যাম্পাসের মাটিতে। কলেজের রবীন্দ্র-নজরুল চত্বর, স্বাধীনতা চত্বর, পেন্সিল কর্নার, হাজী মোহাম্মদ মহসিন ভবনের সামনের রাস্তা, শহীদ কামরুজ্জামান ভবনের সামনের রাস্তা থেকে প্রশাসনিক ভবনের সামনের অংশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গ্রামবাংলার বসন্ত উৎসব, কোথাও রয়েছে বাংলা সাহিত্যের কিংবদন্তিদের প্রতিচ্ছবি। পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার রঙের সঙ্গে মিলিয়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন আলপনা। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্ছ্বাস নিয়ে আলপনার এই সৌন্দর্য উপভোগ করছেন।


অনেকেই আলপনার সাথে নিজেকে ফ্রেম বন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে বসন্তের এই উৎসবকে নিয়ে নিজেদের অনুভূতি শেয়ার করছেন। 


ফেসবুকে ছবি পোস্ট দিয়ে এক শিক্ষার্থী লিখেছেন, ব্যস্ততার মাঝেও বসন্তের এই উচ্ছ্বাস ছুঁয়ে যায় মনকে। জীবন যেন একটু বেশি সুন্দর মনে হয় এই সময়ে! শীতের বিদায়ে প্রকৃতির রঙ বদলে যাচ্ছে, ঠিক তেমনই মনে হচ্ছে আমরাও নতুন করে জেগে উঠছি! চারপাশে কোকিলের গান, ফুলের মিষ্টি ঘ্রাণ আর রঙিন প্রজাপতির ওড়াউড়ি, সব মিলিয়ে এক অন্যরকম আনন্দের অনুভূতি। 

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৩৬১ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে