শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

যৌন নিপীড়নের অভিযোগে রাজশাহী কলেজ শিক্ষকের পদত্যাগ দাবি

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-08-2024 03:37:51 pm

যৌন নিপীড়ন, পরীক্ষার খাতায় মার্কস কমিয়ে দেওয়ার হুমকি দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়াসহ নানা অভিযোগে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুল ইসলামের (মিজান ) পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট ) কলেজ প্রশাসনিক ভবনের সামনে এই শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ সময় কলেজের সংস্কার,মিজান স্যারের বহিষ্কার; দফা এক দাবি এক মিজান স্যারের পদত্যাগ,বোনের গায়ে কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও ,কলেজের ক্যান্সার; মিজান স্যার, মিজান স্যার বলে স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

জানতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের অর্থনীতি বিভাগের মিজান স্যারের বিরুদ্ধে একাধিক মেয়ের (কমপক্ষে ৩০ থেকে ৩৫জন) মেয়েকে শারীরিক স্পর্শ ও মানসিক হেনস্থা এবং শারীরিক নির্যাতনের অভিযোগ আমরা অধ্যাপককে দিয়েছি। অনেক শিক্ষার্থীর তথ্য-প্রমান দেয়ার পরেও এখন পর্যন্ত কোন লিখিত বিবৃতি দেওয়া হয়নি। এমন কি কোন আশ্বাসও দেয়নি যে তার পদত্যাগ হবে কিনা। তার বিপক্ষে কোনো বিচার হবে কিনা সেটাও খোলাসা করেনি। এজন্যই আমরা কর্মসূচি পালন করছি।যতক্ষণ না আমরা নিশ্চিত হব ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।আমরা চাই সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে তাকে । যত দ্রুত সম্ভব আমরা বিচার চাই। আমরা কোন সময় দিতে চাইনা।

অন্যদিকে গভীর রাতে নারী শিক্ষার্থীদের মেসেঞ্জারে যৌনতার প্রস্তাব দেওয়া,মেয়েদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ নানা অভিযোগ উঠেছে শিক্ষক মিজানুল ইসলামে বিরুদ্ধে।



আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

২৪৩ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৪০৯ দিন ২০ ঘন্টা ২৯ মিনিট আগে