পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

রাজশাহী কলেজে ৪ দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-02-2024 03:57:04 pm

‘এসো বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী কলেজে শুরু হয়েছে চার দিনব্যাপী অমর একুশে বই মেলা। মেলা চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় কলেজ গ্রন্থগার প্রাঙ্গণে এ বইমেলার উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।

এ মেলা দর্শনার্থী ও ক্রেতাদের জন্য প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় রাজশাহী ছড়া সংসদ,রাজশাহী পড়ুয়া সমাবেশ,সতীর্থ প্রকাশনা,দিকদর্শন ও গ্রন্থ কুটির,বর্ণমালা, পদ্মা বই বিতার, বাতিঘর,বই বিতার, ভাই বোন লাইব্রেরি, অক্সফোর্ড লাইব্রেরি, শিক্ষা নগরী পুস্তকালয়, আলো ঘর প্রকাশনা, রাজশাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী,তিতাস বুকস, বই ঘরসহ বিভিন্ন প্রকাশনী ও লাইব্রেরি অংশ নিয়েছে ।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ,বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান,কলেজ গ্রন্থাগারিক মুহাম্মদ মহিউদ্দীন প্রমুখ।

মেলায় অংশ নেওয়া উদেশ্যে রাজশাহী ছড়া সংসদের সাধারণ সম্পাদক হাসান আবাবিল বলেন, আমরা পাঠককে জ্ঞানের দিকে এগিয়ে নিতে এখানে এসেছি, যেন সকল ধরনের মানুষ এই সকল বই পড়ে তাদের জ্ঞানকে আলোকিত করতে পারে। আমরা যে সকল বই নিয়ে এসেছি আশা করি পাঠকদের মন জয় করতে পারব। আমাদের আর দশটা লাইব্রেরি মত বই বিক্রি করার উদ্দেশ্য নেই আমরা চাই, তাদেরকে লেখার প্রতি আকৃষ্ট করা এবং তাদের লেখাগুলো আমাদের কাছে নিয়ে আসা এগুলো নিয়ে রাজশাহী ছড়া সংসদ কাজ করবে।

রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন, এই ভাষার মাসে আমরা কলেজের পক্ষ থেকে বাংলা ভাষা, বাংলা বনান শুদ্ধ করার লক্ষ্যে আমরা প্রতি বছর এই বইমেলার আয়োজন করি, তারই ধারাবাহিকতায় এ বছর বই মেলা আয়োজন করা হয়েছে। আমরা মাতৃভাষা নিয়ে যেন অনেক কিছু জানতে পারে এবং সু-নাগরিক হতে হলে অবশ্যই শিক্ষা গ্রহণ ছাড়া কোন উপায় নেই। এই বইমেলার মাধ্যমে অনেক শিক্ষার্থী বই পড়ার প্রবণতা, সেটি বইমেলার প্রকাশ পাচ্ছে। অনলাইনে এখন সকল ধরনের বই পাওয়া যায়, তবে যারা বই পড়াশোনা করে তারা প্রিন্টের বইগুলো বেশি পড়তে চায়, এই বইমেলাতে শিক্ষার্থীরা অনলাইন থেকে বের হয়ে বই মুখে হবে।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৯৪ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৩৬১ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে