পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

"পাবিপ্রবিতে আন্তঃবিভাগ ৬ষ্ঠ ভাষা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে"

পাবিপ্রবিতে আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিভাগগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ বিতর্কের আসর পাস্টডিএস আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতার ৬ষ্ঠ আসর আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে।


সোমবার (১৩ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমকে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


সংগঠনটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক নাজমুল আল হোসেন জানান, আগামী ১৬-১৮ ফেব্রুয়ারি পাস্ট ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পাস্ট ডিবেটিং সোসাইটির সবচেয়ে মর্যাদাপূর্ণ বিতর্কের আসর ‘পাস্টডিএস ৬ষ্ঠ আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতা-২৩’ অনুষ্ঠিত হবে। একুশটি বিভাগের মোট চব্বিশটি দল এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ তিনটি (০৩) দলের নিবন্ধন করানো যাবে। আগামীকাল (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত প্রতিটি বিভাগ দল নিবন্ধনের সুযোগ পাবেন।


সভাপতি, সাধারণ সম্পাদক আরো জানান, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিতর্কের ট্যাব রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিটি দল চার (০৪) রাউন্ড বিতর্কের সুযোগ পাবেন। এরপর ট্যাব রাউন্ডের ফলাফল প্রকাশ করে সেরা আটটি দল নিয়ে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। শুক্রবার সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এবারের আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের লড়াই অনুষ্ঠিত হবে। এবারের আসরে মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন নয়া শতাব্দী।


প্রতিযোগিতাটি সফল করতে মাঠ পর্যায়ে বিতার্কিকরা কাজ করছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। মাঠ পর্যায়ে কাজের বিষয়ে জানতে চাইলে এবারের প্রতিযোগিতার আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জানান, বিগত বারের মত এবারো আমরা আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতা সফল করার জন্য সবাই মিলে কাজ করছি। আমরা ইতোমধ্যে প্রচার প্রচারণার বিষয়গুলো সম্পন্ন করেছি। বিভাগগুলো থেকে দল নিবন্ধনের জন্য বিভাগগুলোতে চিঠি পৌঁছে দিয়েছি। বিতর্কের বিচারকার্য সম্পাদনের জন্য বিচারকদের সাথে কথা বলেছি। আমি আশা করছি সবার সহযোগিতায় আমরা সফল একটি আয়োজন সম্পন্ন করতে পারবে.

আরও খবর