প্রকাশের সময়: 29-10-2024 08:49:50 pm
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ডি জি এন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ পাস্ট এর আগামী ০১ (এক) বছরের জন্য আংশিক নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত করা হয় সিভিলি ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: অনিক হোসেন-কে এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে সি এস ই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার সিদ্দিক অর্জন -কে।
ডি জি এন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ পাস্ট এর উপদেষ্টা আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বিজয় দাশ গুপ্ত এবং সাবেক সভাপতি এ কে এম রায়হান ও সাবেক সাধারণ সম্পাদক এ এইচ জিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা।
উক্ত কমিটিতে কোষাধ্যক্ষ করা হয়েছে জাহিদ হাসান রাজিনকে। আগামী ৯০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদান করতে বলা হয়েছে।
নব গঠিত কমিটির সভাপতি সভাপতি মো: অনিক হোসেন বলেন,পাবনা বিজ্ঞান ও প্রয়ুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজধানী ঢাকা এবং দেশের সেন্ট্রাল দুইটি জেলা গাজীপুর ও নারায়ণগঞ্জ নিয়ে গঠিত একটি ছাত্র কল্যানমূলক সংগঠন DGN-SWAP। সংগঠনটির সভাপতির দায়িত্ব আমার উপর অর্পিত করায় DGN-SWAP এর শ্রদ্ধেয় উপদেষ্টা স্যার এবং অগ্রজদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনটির উন্নয়নে সমিতির প্রতিটি সদস্যকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করে তুলব, ইনশাআল্লাহ্।
সাধারণ সম্পাদক শাহরিয়ার সিদ্দিক অর্জন জানান, আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই DGN SWAP এর শ্রদ্ধেয় উপদেষ্টা স্যার এবং সকল সদস্যদের প্রতি। সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞ।DGN SWAP এর সকল সাধারণ শিক্ষার্থীর পাশে থেকে শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজ করে যেতে চাই। শিক্ষা, সংস্কৃতি ও প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান বা আয়োজনে অংশগ্রহণে আগ্রহী করে তুলবো,ইনশাআল্লাহ।।
৩৫৫ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৫৯ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫৪৮ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫৫৩ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৫৫৬ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
৫৬৮ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
৫৭৩ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬০১ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে