পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

"পাবিপ্রবিতে জেলা হত্যা দিবস পালিত"



আজ ৩রা নভেম্বর জেলা হত্যা দিবস।এদিন জাতীয় ৪ নেতাকে কারাগারে  নির্মম ভাবে হত্যা করা হয়ছে। এই দিবসটি উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোক র‍্যালী এবং শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালে চার নেতার  ছবি স্থাপন করে সেখানে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। জেল হত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাফিজা খাতুন, উপ- উপাচার্য ড. এস এম মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, প্রক্টর,  রেজিস্টার, ছাত্র উপদেষ্টা দপ্তর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আরো শ্রদ্ধাঞ্জলী অর্পন করে রাসায়ন বিভাগ, ইংরেজি বিভাগ, ইইসিই বিভাগ, বাংলা বিভাগ, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিস বিভাগ,  পদার্থ বিজ্ঞান বিভাগ, পাবিপ্রবি ছাত্রলীগ, রোভার স্কাউট,  পাবিপ্রবি প্রেসক্লাব  সহ আরো বিভিন্ন সংগঠন। 


উক্ত শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপচার্য অধ্যাপক ড. হাফিফা খাতুন। তিনি বলেন,  বঙ্গবন্ধু স্বপ্নকে বাস্তবায়নের জন্য নয়টি মাস দায়িত্ব নিয়ে চার নেতা মুক্তিযুদ্ধের পরিচালনা করেছেন। এই কাজটি সহজ ছিল না। উনারা অকুতোভয় নেতা , অসীম  সাহসী এবং নেতার প্রতি শ্রদ্ধাবোধকে  সামনে রেখেই যুদ্ধ পরিচালনা করেছেন। এটা বুদ্ধিজীবী দের হত্যার মত আরেকটি রিফ্লেকশন। বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা দেশটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে তাদের ধ্বংস করে ফেলতে মনে হয় আমাদের বিজয় এটা ভেবেই ৪ নেতারকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে।


উল্লেখ্য, সংক্ষিপ্ত আলোচনা শেষে পাবিপ্রবি'র কেন্দ্রীয় মসজিদের ইমাম সবাইকে নিয়ে  ৪ নেতার জন্য দোয়া ও মোনাজাত করেন।

আরও খবর