পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

লালমনিরহাট ছাত্রকল্যান সমিতি'র কমিটি ঘোষণা


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লালমনিরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী এক(০১) বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।



নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত করা হয় লোক প্রশাসন বিভাগের বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিবু দাসকে এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কৃপাসিন্ধু অধিকারীকে।



২ ই জুন ২০২৪ ইং তারিখে(রবিবার) সংগঠনটির প্রধান উপদেষ্টা গণিত বিভাগের অধ্যাপক ড. মো: ফজলুল হক এবং সাবেক সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা।



নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন, মো: মেহেদী হাসান, তুষার, রমনা আক্তার, রাহাত, নূর মোহাম্মদ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুর্বণা রায়, শাকিল, উম্মে সুমাইয়া, সাংগঠনিক সম্পাদক হয়েছেন, মাহমুদুল ইসলাম ফাহিম। দপ্তর সম্পাদক পদে হেলাল আহমেদ হৃদয়, প্রচার সম্পাদকে আধিকারিক ইবনাত সৃষ্টি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে পুষ্পিতা রায় বন্যা সহ মোট ২২ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেওয়া হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রফেসর ড. মো. ফজলুল হক বক্তব্য দেওয়ার সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, অনেক বড় স্বপ্ন দেখতে হবে ও বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে এবং শিক্ষার্থীদের মাঝে বিদেশে উচ্চ শিক্ষার বিষয় নিয়েও আলোচনা করেছেন তিনি।




নব গঠিত কমিটির সভাপতি জানান, প্রথমত আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সমিতির সকল সদস্যের প্রতি, যারা আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। এটি আমার জন্য এক বিশাল সম্মান এবং দায়িত্ব। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আমি উপলব্ধি করছি যে, আমাদের ছাত্র সমাজের উন্নয়ন এবং কল্যাণের জন্য কাজ করার এটি একটি দুর্দান্ত সুযোগ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের সমিতিকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাব। 



সাধারণ সম্পাদক কৃপাসিন্ধু জানান, লালমনিরহাট জেলা হলো বাংলাদেশের উত্তরাঞ্চলের অবহেলিত একটি জেলা। এই জেলা থেকে আগত শিক্ষার্থীদের অন্যতম প্রধান আস্থার জায়গা হলো "লালমনিরহাট জেলা ছাত্র কল্যান সমিতি"। মূলত এই সংগঠনের কাজ হলো এই জেলার শিক্ষার্থীদের দেখভাল করা পাশাপাশি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ। যেমন: রক্তদান এবং পরিবেশ প্রতিকূলতা রক্ষায় বিভিন্ন ধরনের গাছ লাগানোসহ আরো অন্যান্য কাজ করা। আমি আমার অবস্থান থেকে সকলকে সঙ্গে নিয়ে একত্রে এগিয়ে যাবো।

আরও খবর