পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পাবিপ্রবিতে এ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত




পাবিপ্রবিতে এ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত। গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ ও বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।


 


শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  এবং বাইরের ৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘এ'  ইউনিটের ভর্তি পরীক্ষায়  চারটি(০৪) কেন্দ্রে মোট ১১ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা ছিল এ উপকেন্দ্রে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮৫০০জন, টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ৪০০ জন, ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১৭১৯ জন এবং পাবনা জিলা স্কুল কেন্দ্রে ৭২৪ জন শিক্ষার্থীর আসনের ব্যাবস্থা করা হয়।  এর মধ্যে উপস্থিতির হার ছিল  ৮৭ দশমিক ০৬ শতাংশ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।


 


এদিকে পরীক্ষা চলাকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন  পরীক্ষার হল  পরিদর্শন করেন।  


 


 পরীক্ষা শেষে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা উৎসব মুখোর ভাবে অংশগ্রহণ করে। গরমের জন্য কেন্দ্রে ও কেন্দ্রে বাইরে পানির ব্যাবস্থা করা হয়। যাতে শিক্ষার্থীদের গরমে কষ্ট কিছুটা লাঘব হয়।একই সঙ্গে তিনি পরীক্ষার জন্য দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


 


পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন,  ছাত্র উপদেষ্টা পরিচালক,  বিভিন্ন অনুষদের ডিন, ও শিক্ষকবৃন্দ।

আরও খবর