শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

সড়ক দুর্ঘটনায় পাবিপ্রবি শিক্ষকের ছেলে ও স্ত্রীর মৃত্যু

মো,: ফিরুজ আলী

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং তাঁর পরিবার সড়ক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। ঐ শিক্ষকের নাম মো. ফিরোজ আলী (৩৫), তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক।

দুর্ঘটনায় শিক্ষকের ৬ মাসের ছেলে মারা যান। স্ত্রী কে ঘটনা স্থান থেকে এনে রামেক এর আইসিইউতে ভর্তি করানো হয় এবং সন্ধায় স্ত্রী মৃত্যুবরণ করেন।  একই সময়ে ঐ শিক্ষকের হাত এবং ছয় বছর বয়সী মেয়ের হাত-পা ভেঙে যায়।


বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজশাহী থেকে গ্রামের বাড়ীতে নওগাঁ যাওয়ার পথে মান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. নাজমুল হোসেন জানান, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার জন্য স্যার সিএনজি ভাড়া করেন।সকাল সাড়ে দশটার দিকে মান্দায় সামনে থেকে আসা একটা পিক-আপ সিএনজিটাকে ধাক্কা দেন। ধাক্কায় সিএনজি উলটে যায় এবং ঘটনা স্থলে উনার ৬ মাসের ছেলে মারা যায় । এছাড়া ওনার ৭ বছর বয়স মেয়ের হাত ও পা ভেঙে যায় এবং স্যারের হাত ভেঙে। স্ত্রী আইসিইউতে ভর্তি অবস্থায় সন্ধায় মৃত্যুবরণ করেন।


ফিরোজ আলীর সড়ক দুর্ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে আসে। 


ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক জানান, 'আমাদের পুরো বিশ্ববিদ্যালয় এই ঘটনায় আঘাত পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। আমরা সকলের কাছে স্যার এবং উনার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। 

আরও খবর