পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পাবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালন করা হয়েছে।


 রবিবার (১৭ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের নেতৃত্বে প্রশাসনিক ভবন থেকে আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতির পিতার স্মারক ম্যুরাল 'জনক জ্যােতির্ময়ে' এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। 

এরপর ধারাবাহিক ভাবে বিভিন্ন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা হল, প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর,পরিবহন পুল, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ, রোভার স্কাউটস গ্রুপসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ পর্যন্ত তিনটি বিভাগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল অধ্যাপক ড.হাফিজা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এস.এম.মোস্তফা কামাল খান এবং অধ্যাপক কে.এম সালাহ উদ্দীন। 

এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষকরা।

 চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম পর্বে ১ম থেকে ২য় শ্রেণী , দ্বিতীয় পর্বে ৩য় থেকে ৪র্থ শ্রেণী এবং তৃতীয় পর্বে ৫ম শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বেলা সাড়ে ১২টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


আরও খবর