পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

*পাবিপ্রবিতে ফ্রি চক্ষু ও স্বাস্থ্য সেবা*

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভা-র উদ্যোগে সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় মানুষদের জন্য বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) দিনব্যাপী এই চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্পাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমের জন্য উৎসাহ দিয়ে আসছি। আজকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় এই ধরনের কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, প্রক্টর কামাল হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. শামীম রেজা, রসায়ন বিভাগের চেয়ারম্যান ফারুক আহমেদ।সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা, উপ-গ্রন্থাগারিক হাফিজুর রহমান মোল্লা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং সাধারণ শিক্ষার্থীরা।

প্রথম আলো বন্ধুসভা পাবিপ্রবি শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী ফ্রি চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্পে তিনজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ছয়শ জন সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় মানুষের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।চক্ষু, নালী, প্রেশার এবং ডায়াবেটিস টেস্ট করানোর পাশিপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হবে।এ বিষয়ে প্রথম আলো বন্ধুসভার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি টিপু আগারওয়াল বলেন, প্রথম আলো বন্ধুসভা শুরু থেকেই ক্যাম্পাসে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে। আজকের আয়োজন সেই কাজেরই একটা অংশ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন, মেডিকেল সেন্টার আমাদের যথেষ্ট সহযোগিতার করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনেও প্রথম আলো বন্ধুসভা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

Tag
আরও খবর