পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পাবিপ্রবি প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষনা, নির্বাচন ১৯ ফেব্রুয়ারী



 পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (পাবিপ্রবি প্রেসক্লাব) কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারী (সোমবার) অনুষ্ঠিত হবে। 


বুধবার (৭ ফেব্রুয়ারি)  নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে বিষয়টি জানা যায়। ঐদিন প্রধান নির্বাচন কমিশনার ড. মো. কামাল হোসেন তফসিল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার ড. মো. নাজমুল হোসেন, মো. ফারুক হোসেন চৌধুরী ও উজ্জ্বল কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।


 

তফসিল সূত্রে জানা যায়, আগামী ১৯ ফেব্রুয়ারী (সোমবার) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ১০ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১১ থেকে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা দিতে হবে। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৭ ফেব্রুয়ারী সকাল ১১টা পর্যন্ত। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৮ ফেব্রুয়ারী দুপুর ২:৩০ টায়। 


নির্বাচনের দিন প্রেসক্লাবের সদস্যগণ ভোট প্রদান করতে পারবেন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ভোট গণনা শেষে একইদিনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।


নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামাল হোসেন বলেন, আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। এসময় তিনি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বিশ্ববিদ্যালয়কে বিশ্বের কাছে পরিচিত করিয়ে দেওয়ার আহ্বান জানান।



উল্লেখ্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর মধ্য দিয়ে প্রথম  কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হবে।

আরও খবর