পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

"পাবিপ্রবিতে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত"


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মত সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ তে এ প্রতি্যোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার আয়োজন করেন ‘পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবার’ নামের একটি সংগঠন। 


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহানবী (সাঃ) এর জীবনী সংক্রান্ত বই সিরাতে খাতামুন আম্বীয়া উপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গত বছর ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন বিভাগের ১৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। বৃহস্পতিবারের পরীক্ষায় ৭০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 


আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়, আগামী শনিবার প্রতিযোগিতার পুরুষ্কার দেওয়া হবে। এরপর সময় ও সুযোগ করে প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতায় প্রথম তিনজনকে তিন হাজার আটশ টাকা নগদ অর্থ এবং তেরশত টাকার সমমূল্যের বই উপহার দেওয়া হবে। 


পরিসংখ্যান বিভাগের স্নাতোকত্তরের শিক্ষার্থী রুহুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারেরমত সীরাত পাঠ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের থেকে আমরা ভালো সাড়া পেয়েছি যেটি আমাদের আয়োজকদের জন্য আশাজাগানিয়া। আমরা আশা করি আগামীদিনেও আমরা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু ভালো কাজ করতে পারবো।

আরও খবর