পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পাবিপ্রবিতে অটোমেশন সফটওয়্যার সিস্টেমের যাত্রা শুরু



পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ রবিবার (১৭ ডিসেম্বর) অটোমেশন সফটওয়্যার সিস্টেম চালু করা হয়েছে। অটোমেশন সফটওয়্যার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন।


অনুষ্ঠানে সভাপত্বি করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মো. আব্দুর রহিম। এ সময় ‘এডু সফট’র চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সারোয়ার জাহান উপস্থিত ছিলেন।


এই সফটওয়্যারটি প্রথমে শিক্ষার্থীদের রেজাল্ট তৈরি, সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট প্রদানের কাজে ব্যবহার করা হবে। এর সাথে যুক্ত থাকবে পরীক্ষা কমিটি, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এবং বিভাগগুলো। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের ২১টি বিভাগই অটোমেশন সিস্টেমের আওতায় আসবে। তবে ৫টি অনুষদের প্রথম দিকের ৫টি বিভাগকে পাইলটিং প্রকল্প হিসেবে রেজাল্ট প্রস্তুতকরণের জন্য সফটওয়্যার প্রদানকারী প্রতিষ্ঠান ‘এডু সফট’ বিশ্ববিদ্যালয়কে দিকনির্দেশনা প্রদান করবে। 


হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী’সহ অনেকে।

আরও খবর