পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পাবিপ্রবি'র নির্মাণাধীন হল থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু, একজনের অবস্থা আশষ্কাজনক


পাবনা বিজ্ঞানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছেলেদের জন্য নির্মাণাধীন দশ তলা শেখ রাসেল হলের নয়তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। 


শুক্রবার (২৫ আগস্ট) সকাল নয়টার নির্মাণাধীন শেখ রাসেল হলের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।


মারা যাওয়া এক শ্রমিকের নাম মো. তুহিন (২৫), পিতা- আজিজুর রহমান, তার বাড়ী চাঁপাইনবাবগঞ্জের বাগানপাড়া এলাকায়। আরেকজনের নাম আসাদুল আলী (২৫), পিতা-মজিবর, তার বাড়ী রাজশাহীর গোদাগাড়িতে। আহত শ্রমিকের নাম রবিউল আউয়াল (২৪), পিতা-মো. নয়ন, বাড়ী- পন্ডিতপাড়া, চাঁপাইনবাবগঞ্জ।


প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিক জানান, সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শেখ রাসেল হলের নয় তলার পশ্চিম পাশে তিনজন শ্রমিক প্লাস্টারের কাজ করতে উপরে ওঠেন। সেখানে কিছুক্ষণ কাজ করার পর ঝুলানো মাছার দড়ি ছিড়ে তিন শ্রমিক নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ঘটনাস্থলেই তুহিন (২৫) নিহত হন, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আসাদুল (২৫) মারা যান। রবিউল আউয়াল এর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে পাবনা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়।


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক  লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আজিজুর রহমান শ্রমিক মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি  বলেন, সকালে শুনেছি তিনজন শ্রমিক নয় তলা থেকে পড়ে গেছে শুনেছি। পরে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মারা গেছে এমন কোন তথ্য আমার কাছে নাই।

তবে দুইজন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা। তিনি দৈনিক  দেশচিত্র কে বলেন, ঘটনা শোনার পর পরপরই আমরা ঘটনাস্থলে আসি। সেখান থেকে দুইজন মারা যাওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। একজনের অবস্থা গুরুতর, তাকে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার তথ্য আমাদের কাছে আছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, আমরা ঘটনাটি শুনেছি। ঘটনার বিষয়ে আমরা মাননীয় উপাচার্য  মহোদয়কে অবহিত করেছি।

আরও খবর