পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পাবিপ্রবিতে সলভার গ্রিনের উদ্যোগে প্রোগ্রামিং কনটেস্ট ও সেমিনার অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) টেকনোলজি রিলেটেড  ও স্কিল ডেভেলপমেন্ট সংগঠন সলভার গ্রিন আয়োজন করেছে ইন্ট্রা ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট। 


প্রোগ্রামিং কনটেস্ট প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন  বিভাগ থেকে   মোট ২৫টি টিম অংশগ্রহণ করে। প্রোগ্রামিং কনটেস্টটি ১৪ই জুন বুধবার বিকেল ৩:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর জন্য সম্মাননা হিসেবে ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশীপ, ক্রেস্ট ও সনদপত্র থাকবে দেওয়া হবে।

উক্ত প্রোগ্রামিং প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন হয়েছে সি এস ই ডিপার্টমেন্ট এর  'Hum Nahi Jitenga' টিম।


প্রোগ্রামিং রিলেটেড সেমিনার ও প্রোগ্রামিং কনটেস্ট এর পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপচার্য প্রফেসর  ড. হাফিজা খাতুন। আরো উপস্থিত ছিলেন সলভার গ্রিনের উপদেষ্টা ইইই ডিপার্টমেন্টের সহকারি অধ্যাপক মো: ফিরুজ আলী ও সিভিল ডিপার্টমেন্ট এর সহকারি অধ্যাপক  মো: আতাউজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন, ছাত্র-উপদেষ্টা ড. মো: নাজমুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।



প্রধান অতিথির বক্তব্যে ড. হাফিজা খাতুন বলেন, বতর্মান যুগ টেকনোলজির যুগ, তাই বতর্মান যুগে  সবাইকেই টেক রিলেটেড হতে হবে।  সলভার গ্রিন ক্যাম্পাসে টেক রিলেটেড প্রতিযোগিতা ও সেমিনার এর আয়োজন করেছে এটা খুবেই ভালো উদ্যোগ। 


সলভার গ্রিনের সলভার ফেস্টে পৃষ্ঠপোষকতা করছেন এডুপাই একাডেমি এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং পাস্ট ফটোগ্রাফি সোসাইটি।  


উল্লেখ্য, অনলাইনে ইন্ট্রা ইউনিভার্সিটি গ্রাফিক্স ডিজাইন এবং কনটেন্ট রাইটিং প্রতিযোগিতা  আয়োজন করেন সলভার গ্রিন। এদিন এই প্রতিযোগিতার ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

আরও খবর