পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

খুলনা বিশ্ববিদ্যালয়ে অ্যালাইনাই এসোসিয়েশনের অনুদান প্রদান।

খুবি উপাচার্য প্রফেসর ড.মাহমুদ হোসেন বলেন,গবেষণা অগ্রযাত্রায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুদান স্মরণীয় হয়ে থাকবে ভবিষ্যতে। খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণা তহবিল ‘রিসার্চ ইনডোমেন্ট ফান্ড’ এ পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করেছে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আজ ০৫ এপ্রিল (বুধবার) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নিকট পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।


এসময় উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণা তহবিল সংগ্রহের তাগিদ দেওয়ার পর খুলনা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ইনডোমেন্ট ফান্ড গঠন করা হয়। ইতোমধ্যে এটি অর্থ কমিটির অনুমোদন পেয়েছে এবং আগামী সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নবগঠিত এই ফান্ডে সর্বপ্রথম খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনুদান প্রদান করলো। তাদের এই অনুদান খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা অগ্রযাত্রায় স্মরণীয় হয়ে থাকবে এবং দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে। আমি তাদের এই অংশগ্রহণকে সাধুবাদ জানাই এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সর্বদা বিশ্ববিদ্যালয়ের ভালো কাজগুলোর সাথে জড়িত। তাদের এই অনুদান এটা প্রমাণ করে। প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারা মানসিক প্রশান্তির বিষয়। এটা অন্য সবার জন্য উৎসাহ হিসেবে কাজ করবে।


তিনি আরও বলেন, জ্ঞান চর্চা ও উদ্ভাবনে গবেষণার কোনো বিকল্প নেই। একটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা পাওয়া যায় তার গবেষণাকর্ম থেকে। খুলনা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণায় অভীষ্ট লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীরা একাডেমিক ও গবেষণায় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। ইন্টারন্যাশনাল হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে শিক্ষকদের গবেষণা নিবন্ধ প্রকাশে অনুদান দেওয়া হচ্ছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও গবেষণামনষ্ক হচ্ছে। গবেষণায় আগ্রহী করে তুলতে প্রতি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের অনুদান প্রদান করা হচ্ছে। আগামীতে এই অনুদানের পরিধি আরও বাড়ানো হবে।


তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি রিসার্চ প্রকল্পে ইতোমধ্যে ব্যাংক এশিয়া বড় অংকের একটি অনুদান প্রদান করেছে। আজ রিসার্চ ইনডোমেন্ট ফান্ডে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনুদান প্রদান করলো। আগামীতে অনুদান প্রদানের জন্য ডিসিপ্লিন পর্যায়ে যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে তাদের এগিয়ে আসার জন্য উপাচার্য তাগিদ দেন। একই সাথে তিনি সমাজের বিত্তশালী, সমাজসেবক, চিন্তাবিদদের এই ধরনের মহৎ কাজে অনুদান প্রদানের জন্য আহ্বান জানান। এসময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আগামীতে এ ধরনের মহৎ কাজে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক ফজলে রেজা সুমন, কোষাধ্যক্ষ সৈয়দ শাহরিয়ার আমিন, অ্যাসোসিয়েশনের সদস্য প্রফেসর ড. মো. আনিসুর রহমান, প্রফেসর মো. শরীফ হাসান লিমন, প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ, সঞ্জয় সাহা, আব্দুল্লাহ আল মামুন, হিমাদ্রী শেখর মন্ডলসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে