পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের সমাপনী।


খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন, গ্লোবাল ন্যাচার ফান্ড এবং বেসরকারি সংস্থা বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘হেলদি ম্যানগ্রোভস এন্ড সাসটেইনেবল ফিশারিজ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট কোস্টাল কমিউনিটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৪.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানে দক্ষিণ এশীয় উপকূলীয় সম্পদ আহরণ, উন্নয়ন ও সংরক্ষণে গবেষণা জোরদারসহ সমন্বিত উদ্যোগ গ্রহণে গুরুত্বারোপ করা হয়েছে। একই সাথে নির্ভরশীল জনগণের জীবন-জীবিকা এবং জলবায়ুগত পরিবর্তন, পরিবেশ ও প্রতিবেশের অভিঘাত সহনীয় অভিযোজন উপায় উদ্ভাবনে বিশেষ দিকে গবেষণার তাগিদ দেওয়া হয়েছে। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, এই সিম্পোজিয়ামে গবেষণা নিবন্ধ উপস্থাপিত হয়েছে এবং দেশ-বিদেশের গবেষক, বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা যে আলোচনা করেছেন তাতে নানামুখী সমস্যা ও সম্ভাবনার কথা উঠে এসেছে। দক্ষিণ এশীয় উপকূলীয় অঞ্চল ম্যানগ্রোভ ও মাৎস্য সম্পদে বৈচিত্র্যময় যেখানে পরিবেশ ও প্রতিবেশও নিয়ন্ত্রিত হয়। এই সিম্পোজিয়ামের ফাইন্ডিংস ও সুপারিশ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি সংস্থা উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় তার একাডেমিক কার্যক্রমে উপকূলীয় সম্পদের বিষয়ে যথাযথ গুরুত্ব দিয়ে থাকে এবং এই সিম্পোজিয়াম বিশেষত শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধিসহ নতুন নতুন গবেষণার দিক উন্মোচন করবে। তিনি সফলভাবে সিম্পোজিয়াম সম্পন্ন করায় আয়োজকদের, অর্থায়নকারী জিএনএফ এবং দেশ বিদেশের অংশগ্রহণকারীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সেমিনার সিম্পাজিয়াম অনুষ্ঠানের পারস্পরিক যোগাযোগ ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বরোপ করেন। তিনি বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ করে তরুণ গ্রাজুয়েট ও শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড লাভে সন্তোষ প্রকাশ করেন। 

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার। ধন্যবাদ জ্ঞাপন করেন ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এর ম্যানেজার। এ সিম্পোজিয়ামে বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক এবং উন্নয়ন বিশেষজ্ঞগণ সশরীরে অংশগ্রহণ করেন। এছাড়া স্পেন, যুক্তরাজ্য ও থাইল্যান্ডের গবেষকবৃন্দ সিম্পোজিয়ামে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সিম্পোজিয়ামে শতাধিক গবেষণা নিবন্ধ উপস্থাপন করা  হয়। সিম্পোজিয়ামে ৫ জনকে বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আগামীকাল ০৩ মার্চ (শুক্রবার) এই আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীদের নিয়ে সুন্দরবনের উপকূলীয় এলাকায় ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে