পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

খুবির সাথে ভারতের তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর

যৌথ শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ভারতের তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ ০৩ মার্চ (রবিবার) সকাল ৯.৩০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে এ এমওইউ স্বাক্ষরিত হয়। ভারতের তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রেসিডেন্ট (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. এম. এম. সাক্সেনা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এমওইউতে স্বাক্ষর করেন। এমওইউ স্বাক্ষর শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন এর উপস্থিতিতে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়। 

এ সময় সংক্ষিপ্ত বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন। বক্তব্যের শুরুতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে উল্লেখ করে এর পরিচিতি বিদেশি অতিথিদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সকলের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যার ফলে এ বছর এপিএ মূল্যায়নে আমরা চতুর্থ স্থান অর্জন করেছি। উপাচার্য বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ফ্রেমওয়ার্ক অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এছাড়া সকল ডিসিপ্লিন ওবিই কারিকুলামের আওতায় রয়েছে। স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক ইতিবাচক ফলাফলের একটি উজ্জ্বল উদাহরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এম. সাক্সেনা বলেন, শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ সাধন ও উদ্ভাবনের জন্য কাজ করার প্রতিশ্রুতি এই এমওইউ। এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ও তাঁতিয়া বিশ্ববিদ্যালয় বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে নতুন ধারণার সৃষ্টি হবে। অতিশীঘ্রই এই এমওইউ’র আওতায় অনলাইন কার্যক্রম শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বর্তমান ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসহ সার্বিক অগ্রগতির প্রশংসা করেন। এ সময় তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরসহ সংশ্লিষ্টদের তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান। এর আগে ভাইস-চ্যান্সেলর খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল ও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।

এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খান, তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের পরিচালক (একাডেমিক এন্ড রিসার্চ) ড. প্রাভিন কুমার শর্মা, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত এমওইউতে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বা ডক্টরেট প্রোগ্রামে ছাত্রদের অগ্রগতি, শিক্ষার্থীদের জন্য সুযোগ অন্বেষণ  করা যেমন স্বল্পমেয়াদি/দীর্ঘমেয়াদি গতিশীলতা তথা গ্রীষ্মকালীন স্কুল, বিদেশে সেমিস্টার, অভিব্যক্তি প্রকাশ এবং বিনিময়, শিক্ষক, গবেষণা কর্মী ও প্রশাসনিক কর্মীদের বিনিময়ের সুযোগ চিহ্নিত করা, মাস্টার্স এবং পিএইচডি (প্রোগ্রাম) ছাত্রদের যৌথ তত্ত্বাবধান, শিক্ষক ও ছাত্রদের একে অপরের প্রতিষ্ঠানের একাডেমিক প্রোগ্রাম, গবেষণা প্রতিষ্ঠান ও এডুকেশনাল রিসোর্স সম্পর্কে সচেতন করা, যৌথ কর্মশালা, সম্মেলন ও সহ-প্রকাশনা, সাংস্কৃতিক বিনিময়, একাডেমিক এক্সচেঞ্জ তথা স্টাডি/কোর্স, রিসার্চসহ একাডেমিক এবং গবেষণা সহযোগিতা বিনিময়ের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এর মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হলো।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে