পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

খুবিতে আইসিটি বিভাগের সাথে ২ পক্ষের মধ্যে সমোঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহায়তায় তৈরি করা হচ্ছে অত্যাধুনিকমানের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র (আরআইসি)। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বাজারের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা উৎপাদন ও জটিল জাতীয় সমস্যার সমাধানের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গতকাল বিকেলে এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্টে অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের সম্মেলন কক্ষে ইডিজিই প্রকল্প ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক এমওইউ স্বাক্ষরিত হয়। ইডিজিই প্রকল্প পরিচালক মো. সাখাওয়াৎ হোসেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এই এমওইউতে স্বাক্ষর করেন।

এমওইউতে স্বাক্ষরকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ এবং ইডিজিই প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ইডিজিই প্রকল্পের কো-টিম লিডার (কম্পোনেন্ট-৩) ফারুক আহমেদ জুয়েল।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কাজ হচ্ছে মৌলিক গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টি। এজন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাও জরুরি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন ও বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী করতে গুরুত্বারোপ করেছেন। এই এমওইউ স্বাক্ষরের ফলে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্র স্থাপনে ইডিজিই প্রকল্পের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের প্রসার ঘটবে এবং এই আরআইসির মাধ্যমে এতদাঞ্চলের উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি এমওইউ স্বাক্ষর হওয়ায় শিক্ষামন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী, ইউজিসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

সমঝোতা স্মারক অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠাসহ জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে উন্নতমানের গবেষণা ও উদ্ভাবনে অর্থায়ন করবে ইডিজিই প্রকল্প। এছাড়া সংস্কার, যথাযথ সুযোগ-সুবিধা স্থাপন এবং উপযুক্ত ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আরআইসি পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ে বরাদ্দকৃত স্থান প্রস্তুত, বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবনের সুবিধার্থে আরআইসিকে প্রয়োজনীয় ল্যাব, কম্পিউটিং এবং গবেষণা সরঞ্জাম সরবরাহ, গবেষণার ক্ষেত্রগুলো এবং শিল্পসহ স্টেকহোল্ডারদের জড়িত সমস্যাগুলো সনাক্ত করতে সহায়তা প্রসারিত করা, যা দেশের প্রয়োজনকে কেন্দ্র করে আরআইসিতে গবেষণা কার্যক্রম শুরু, সমগ্র বাস্তবায়ন প্রক্রিয়া জুড়ে পর্যবেক্ষণ, মূল্যায়ন, প্রযুক্তিগত পর্যালোচনা এবং পর্যায়ক্রমিক প্রতিবেদনের জন্য সাধারণ নির্দেশিকা ও সহায়তা প্রদান, উদীয়মান প্রযুক্তিতে গবেষণা ও উদ্ভাবনের জন্য এটিকে একটি টেকসই হাব হিসেবে প্রতিষ্ঠা করতে আরআইসিকে প্রাতিষ্ঠানিকীকরণে অংশীদার বিশ্ববিদ্যালয়কে সহায়তা করা এবং উদ্ভাবনের মতো প্রচারমূলক ইভেন্ট আয়োজনে আরআইসিকে সহায়তার বিষয় এমওইউতে উল্লেখ রয়েছে।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে