পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

খুবিতে স্থপতি মাজহারুল ইসলামের জন্মশতবার্ষিকী উপলক্ষে চার দিন ব্যাপি প্রদর্শনী শুরু।

বাংলাদেশের স্থাপত্য পেশা চর্চার পথিকৃৎ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মাজহারুল ইসলামের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) খুলনা শাখার উদ্যোগে ও খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগিতায় আজ ০৪ ফেব্রুয়ারি (রবিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে চার দিনব্যাপী এক প্রদর্শনী শুরু হয়েছে। বিকাল ৩টায় ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, স্থপতি মাজহারুল ইসলাম তাঁর কর্মের মাধ্যমে সকলের মাঝে বেঁচে আছেন। তিনি স্থাপত্যকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। পরিবেশবান্ধব স্থাপত্যকে গুরুত্ব দিয়েছেন। তিনি তাঁর কাজ দিয়ে বুঝিয়েছেন মানুষের জন্য যে স্থাপত্য সেটাই প্রকৃত স্থাপত্য। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীরাও তাদের কর্মের মাধ্যমে দেশ-বিদেশে সুনাম ও খ্যাতি অর্জন করেছেন। এ ধরনের একটি প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যেও তাঁর মতো একজন খ্যাতিমান-গুনী স্থপতি হওয়ার ইচ্ছা তৈরি হবে। তিনি এই প্রদর্শনীর আয়োজন করায় ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এবং স্থাপত্য ডিসিপ্লিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। 

ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তৃতা করেন আইএবি খুলনা শাখার আহ্বায়ক ও স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক গৌরী শঙ্কর রায়। এ সময় আইএবি খুলনা শাখার সদস্য সচিব ও স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন, কেন্দ্রীয় সেমিনার এন্ড কনভেনশন সম্পাদক সাবরিনা আফতাব, খুলনা শাখার সদস্য শামসুজ্জোহা কাজল, মো. ইবাদুল শেখ, জিনিয়া হক পিংকি, সরদার শাকিল আহমেদসহ স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও আইএবি’র বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থপতি মাজহারুল ইসলামের দর্শন ও স্থাপত্য ভাবনাকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতেই বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট তার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রাজধানী ঢাকার বাইরে এবারই প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীতে জায়গা পেয়েছে মাজহারুল ইসলামের বিভিন্ন স্থাপত্য নকশার ছবি, বিভিন্ন ব্যক্তির কথা, স্মৃতিচারণা।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে