পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

খুবির ৭ ম সমাবর্তন চলতি বছরের শেষে অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের শেষের দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য যথাসম্ভব দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে সমাবর্তনের তারিখ চূড়ান্ত করা হবে। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সাথেও আলোচনা করা হবে। এছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে সমার্বতন বাস্তবায়নে বিভিন্ন উপ-কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে। 

আজ ২৩ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও তৎসংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এর আগে সভায় উপস্থিত একাডেমিক প্রধানরা ২০২৪ সালের শেষ দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি প্রদান করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহযোগিতায় শিক্ষা ও গবেষণায় সাফল্য আসছে। এখন আমদের এ বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ডিগ্রিগুলোর মান বৃদ্ধিতে বিভিন্ন ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন অর্জন প্রয়োজন। এক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়া পূরণ করাও জরুরি। অ্যাক্রেডিটেশন অর্জনের পূর্ব প্রস্তুতি হিসেবে বিভিন্ন ডিসিপ্লিনে স্মার্ট ক্লাসরুম ও ল্যাবরেটরি তৈরি করা হচ্ছে। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারকে আইএসও সার্টিফাইড করতে চেষ্টা চলছে। এর সাথে বিভিন্ন ডিসিপ্লিনে বিদ্যমান ল্যাবরেটরিগুলোরও আইএসও সার্টিফাইড করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আপাতত কোনো নতুন ডিসিপ্লিন (বিভাগ) খোলার ভাবনা নেই। যে সব ডিসিপ্লিনে এখনো পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে, সেগুলো পূরণ করাই এখন প্রধান লক্ষ্য। তবে চতুর্থ একাডেমিক ভবনের কাজ শেষ হলে এসব ডিসিপ্লিনের জায়গার সমস্যা দূর হবে। আর যেসব ডিসিপ্লিনের মাঠ গবেষণার জন্য জমি প্রয়োজন তাদেরকে সহযোগিতা দেওয়া হবে। 

সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন আয়োজনের জন্য আগামী ০১ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রার গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপাচার্য এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাওয়ার বিষয়টি অবহিত করলে উপস্থিত শিক্ষকরা সাধুবাদ জানান। এছাড়া এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা গুচ্ছ ভর্তি পরীক্ষার দিনই নেওয়া হবে বলে কেন্দ্রীয় ভর্তি কমিটির গৃহীত সিদ্ধান্তের বিষয়টিও অবহিত করেন উপাচার্য।

সভায় উপাচার্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা নিরসন, শিক্ষকদের ইউনিভার্সিটি প্রোফাইল ও গুগল স্কলার প্রোফাইল আপডেট, ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ, সঠিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের এসিআর প্রতিপালন, দ্রুততম সময়ে অগ্রিমের সমন্বয় প্রদান এবং সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব), প্রভোস্ট এবং তৎসংশ্লিষ্ট বিভাগীয় পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ও সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে