পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

কলাম : জীবনে গোপনীয়তা থাকবেই।

দেশের মন্ত্রীরা যখন রাষ্ট্রীয়ভাবে শপথ নেয়, তখন তারা তাদের পদের শপথের সাথে সাথে গোপনীয়তারও শপথ নেন। পদ এবং গোপনীয়তার জন্যে দুইবার করে শপথ নিতে হয় তাদের। একটি রাষ্ট্রের অসংখ্য গোপনীয় দিক থাকে, যা প্রকাশিত হলে রাষ্ট্রটি জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একটি রাষ্ট্রের যেমন গোপনীয়তা থাকে তেমনি, একটি সমাজ, একটি পরিবার সহ সর্বোপরি ব্যক্তিরও গোপনীয়তা থাকে। এ গোপনীয়তা ভঙ্গে রাষ্ট্র, সমাজ, পরিবার, ব্যক্তি সহ সকলেই ক্ষতিগ্রস্ত হয়। তাই সম্পূর্ণ গোপনীয় বিষয় যেমন কখনই বলা উচিত না ;তেমনি অসচেতনভাবে কারো গোপনীয় বিষয় জেনে তা প্রকাশিত করাও উচিত নয়। এ প্রসঙ্গে গরুড়পুরাণের পূর্বখণ্ডে বলা হয়েছে:


নাত্মচ্ছিদ্রং পরে দদ্যাদ্বিদ্যাচ্ছিদ্রং পরস্য চ। 

গৃহেৎ কুৰ্ম ইবাঙ্গানি পরভাবঞ্চ লক্ষয়েৎ ॥ 

(গরুড়পুরাণ :পূর্বখণ্ড, ১১৪.১৫)


"অপরের নিকট কখনো নিজের আত্মচ্ছিদ্র বা দুর্বলতা প্রকাশ করবে না। কিন্তু বিদ্যাচ্ছিদ্র বা নিজের বিদ্যার সীমাবদ্ধতা অপরকে জানাবে। কচ্ছপ যেমন নিজের শরীর গোপন করে রাখে, সেইরূপ আত্মপরাভব যথাসম্ভব গোপন করে রাখবে।"


তবে বাঙালি হিন্দু সম্প্রদারের রথটি বরাবরই অন্যদের থেকে কিছুটা উল্টোপথে চলে। তাদের নিজ ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে আপাতদৃষ্টিতে যদি নেতিবাচক বিষয় থাকে, তারা সবার আগেই তা প্রকাশ করে নিজের স্বতন্ত্রতা জানাতে চায়। অথচ হিন্দুবিহীন বাঙালি অন্যদের মধ্যে সামাজিক সংস্কার বা তাদের সম্প্রদায়ের অমানবিক বিষয় নিয়ে কথা বলা হয় খুবই সীমিত পরিসরে। রাস্তায় অবস্থানকারী হতদরিদ্র একজন মানুষ থেকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ; সংস্কার প্রসঙ্গে সকলের মনোভাব এবং কথাই একইপ্রকারের।চাণক্যও তাঁর সূত্রগ্রন্থে সুস্পষ্টভাবে বলেছেন, স্বীয় ছিদ্র বা গোপনীয়তা কখনও প্রকাশ করা উচিত নয়।


আত্মচ্ছিদ্রং ন প্রকাশয়েৎ। 

(চাণক্যসূত্র: ২.৯৬)

"নিজের ছিদ্র বা গোপনীয়তা কখনও প্রকাশ করবে না।"


মানবজীবনে গোপনীয়তা থাকবেই, প্রত্যেকের জীবনেই কোন কোন না কোন গোপনীয়তা আছে। যতই প্রিয় হোক বা যতই কাছের হোক জীবনের সম্পূর্ণ গোপনীয়তা কাউকেই বলা উচিত নয়।এ প্রসঙ্গে লোকনাথ ব্রহ্মচারী বলেছেন, "যত গুপ্ত তত পোক্ত; যত ব্যক্ত তত ত্যক্ত"। জীবনে যে কখন কোন বন্ধু-আপনজন শত্রুরূপে আবির্ভূত হবে তা কেউ নির্দিষ্টভাবে বলতে পারে না।কচ্ছপ যেমন নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সংকুচিত করে রাখে, তেমনি নিজের বা সম্প্রদায়ের গোপনীয় বিষয় যথাসম্ভব পোক্ত করে রাখা উচিত।কিছু লোক আছে যারা, নিজের কিছু সাময়িক লাভের আশায় স্বজাতীয় গোপনীয়তা ভঙ্গ করে। পরিণামে স্বজাতি ক্ষতিগ্রস্ত হয়। এরা অনেকটা শিকারীর পোষা পাখির মত। যে পোষাপাখির সুমিষ্ট  সুরের আহ্বানে অন্য পাখিরা আকৃষ্ট হয়। পোষাপাখিকে ব্যবহার করে শিকারী ফাঁদে ফেলে

 স্বজাতীয় অন্য পাখিদের খাঁচায় আবদ্ধ করে।দুর্বল মুহূর্তে আমরা নিজেদের গোপনীয়তা বন্ধুবান্ধবদের কাছে অধিকাংশ সময়ে অবচেতনভাবে প্রকাশিত করে দেই। পরবর্তীতে দেখা যায় দুর্বল সময়ে বলা মনের একান্ত কথাই পরে কাছের মানুষের বিশ্বাসঘাতকতায় বুমেরাং হয়ে ফিরে এসে জীবনকে ক্ষতিগ্রস্ত করে দেয়। গোপনীয় বিষয় যদি কিছুটা প্রকাশিত করতে হয়, তবে তা এমন ব্যক্তিদের কাছেই প্রকাশিত করা উচিত যাদের থেকে একটি সমাধানের সম্ভাবনা আছে। কিন্তু যাদের দ্বারা সামান্যতম সমাধানের সম্ভাবনা নেই, তাদের কাছে বিষয়টি বৃথাই ফলহীন অরণ্যরোদন। নিজের সমপর্যায়ের বন্ধুদের কাছে গোপনীয় বিষয় না বলাই উত্তম। এতে সমস্যা আরোও বৃদ্ধি পেতে পারে।কবি কৃষ্ণচন্দ্র মজুমদার তাঁর একটি বিখ্যাত কবিতায় বলেছেন, কেউ বিপদে না পরা পর্যন্ত অন্য সমপর্যায়ের বন্ধুদের বিপদ উপলব্ধি করতে পারে না। তখন বিপদগ্রস্থের বিপদের ভয়াবহতা  বোঝা দূরে থাক; সে বিপদগ্রস্ত মানুষটাকে নিয়ে পর্যন্ত পরিহাস করে।


"যতদিন ভবে, না হবে না হবে,

তোমার অবস্থা আমার সম।

ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে

বুঝে না বুঝিবে, যাতনা মম।"


শ্রীমদ্ভগবদগীতাতেও গোপনীয়তা প্রসঙ্গে বলা হয়েছে, "মৌনং চৈবাস্মি গুহ্যানাং(১০.৩৮)"। এ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গোপনীয়তার মধ্যে মৌন। ধ্যান, জপাদি আধ্যাত্মিক কর্মেও গোপনীয়তা প্রয়োজনীয়। এককথায় বলতে গেলে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আধ্যাত্মিক সহ সকল ক্ষেত্রেই মানুষের জীবনে গোপনীয়তা অত্যাবশ্যকীয়।


লেখক : প্রনব মন্ডল, শিক্ষার্থী, খুলনা ইউনিভার্সিটি।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে