পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

খুলনা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে গুচ্ছ পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা আজ ২০ মে (শনিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৫ হাজার ২১০ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা ছিলো এ উপকেন্দ্রে। যার মধ্যে উপস্থিতির হার ছিলো ৯৮.৮৯% বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এদিকে পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পরীক্ষার হল ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের সাশ্রয় এবং মানসিক কষ্ট লাঘব হয়েছে। জিএসটি অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকে একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে উদ্যোগ নেওয়া হয়েছে তাও কার্যকরী হবে বলে তিনি মন্তব্য করেন। একই সাথে তিনি পরীক্ষার জন্য দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সাথে উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। এসময় উপাচার্য কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের কন্ট্রোল রুমে যান এবং সেখানে পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া আগামী ২৭ মে ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষাও শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটে এ কেন্দ্রে পরীক্ষার্থী ২ হাজার ৩২৪ জন। আগামী ০৩ জুন ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫ হাজার ২১০ জন, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ৪৭৭ জন, রেভারেন্ড পলস্ হাই স্কুলে ১ হাজার ৫০০ জন ও হোপ পলিটেকনিক ইনস্টিউটে ৬১৬ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে।

আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে