পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রং তুলির আচড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে চলছে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি।।

আগামী ১৪ এপ্রিল (শুক্রবার) বাংলা নববর্ষ ১৪৩০। প্রতিবছরের ন্যায় এবারও খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১লা বৈশাখ ১৪৩০ বাংলা বর্ষবরণের আয়োজনের অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে বর্ষ-আবাহন অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হবে। পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। 


এদিকে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের (অনুষদ) শিক্ষার্থীরা। শোভাযাত্রা ডালা, বর্ষবরণ মুকুট ও মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন অনুসঙ্গ, প্লাকার্ড, ফেস্টুন, মুখোশ, রঙিন মাটির সরাসহ বিভিন্ন আকার ও রকমের শিল্পকর্ম তৈরি করছেন তারা।


এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নববর্ষ উদযাপন কমিটির সভাপতি ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ বলেন, নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে বাঙালিদের মধ্য গড়ে ওঠে এক অপূর্ব স্বাজাত্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা। উগ্র মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বাঙালি মনন চৈতন্যের মঙ্গল সূচনার উজ্জীবিত প্রকাশ এই মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছরের ন্যায় এবছরেও খুলনা বিশ্ববিদ্যালয় এ আয়োজন বর্ণাঢ্যভাবে পালন করতে যাচ্ছে। আমরা আশাবাদী বাংলা ও বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ধারণ করে প্রতিটি বাঙালি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট হবে। বাংলা ও বাঙালির সংস্কৃতি এগিয়ে যাক, মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ তার ঐতিহ্যে অটুট থাকুক।


এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। চারুকলা স্কুলের শিক্ষার্থীরা শোভাযাত্রার নানা ধরনের অনুসঙ্গ তৈরি করেছে এবং তারা শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ সম্পন্ন করছে।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৯৬ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩৫০ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৬২ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে