কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

বিজয় দিবসে যবিপ্রবি ডিবেট ক্লাবের নানা আয়োজন


মহান বিজয় দিবস উপলক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) প্রদর্শনী বিতর্ক, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে যবিপ্রবি ডিবেট ক্লাব। বিজয়ের ৫২ বছর উপলক্ষ্যে প্রতিযোগিতার নামকরণ করা হয় 'বিজয় ৫২'।


শনিবার (১৬ ডিসেম্বর) যবিপ্রবির ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) 'বিজয়-৫২' প্রতিযোগিতার প্রথম ধাপে সকাল সাড়ে দশটায়(১০:৩০) অনুষ্ঠিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনী ও সমসাময়িক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা ও দ্বিতীয় ধাপে দুপুর সাড়ে বারোটায়(১২:৩০) উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। বিজয়-৫২ অনুষ্ঠানের তৃতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে 'এই সংসদ বাংলাদেশের নতুন শিক্ষাক্রমকে সমর্থন করে' বিষয়ে এশিয়ান পার্লামেন্টারি প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে৷ 


বিজয়-৫২ কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি (এনএফটি) বিভাগের শিক্ষার্থী মোঃ মজমুল ইসলাম, দ্বিতীয় ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স(পিইএসএস) বিভাগের শিক্ষার্থী আলাউদ্দিন ও তৃতীয় ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স(এফএমবি) বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান দিশা।


এদিকে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি(এপিপিটি) বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসাইন, দ্বিতীয় বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং(বিএমই) বিভাগের শিক্ষার্থী সুহরাত তাহসিন ও তৃতীয়  কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান। প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতায় উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়।


বিজয়-৫২ প্রতিযোগিতায় বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমই বিভাগের প্রভাষক আসিফ আব্দুল্লাহ, যবিপ্রবি ডিবেট ক্লাবের সাবেক সভাপতি ফরিদ আহমেদ সাকিব ও যবিপ্রবি ডিবেট ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: তারেকুজ্জামান।

বিজয় দিবসে এমন আয়োজন সম্পর্কে ডিবেট ক্লাবের সভাপতি মো : শাহারিয়ার কবির বলেন, বিজয় সহজে আসেনি। এটি অর্জিত হয়েছিল ত্যাগের মাধ্যমে, অবিচল ঐক্যের মাধ্যমে, "জয় বাংলা"র শক্তিতে অবিচল বিশ্বাসের মাধ্যমে। তরুণ প্রজন্ম যেন বিজয়ের শক্তি কে আকড়ে ধরে তারই লক্ষ্যে যবিপ্রবি ডিবেট ক্লাবের এই আয়োজন।

বিজয় দিবসে এমন আয়োজন সম্পর্কে ডিবেট ক্লাবের সাধারন সম্পাদক মো: নাঈম জামান বলেন, বাংলাদেশ আজ বিজয়ের বায়ান্নো বছর অতিক্রম করেছে সফলতার সাথে। মহান বিজয় দিবসের এই আনন্দঘন মুহুর্তে যবিপ্রবি ডিবেট ক্লাব শ্রদ্ধাভরে স্বরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে অবদান রাখা সকল বীর বাঙালিকে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গঠনের লক্ষ্যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন সামনে রেখে বিজয় দিবসে যবিপ্রবি ডিবেট ক্লাব আয়োজন করে প্রদর্শনী বিতর্ক, কুইজ এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। এই আয়োজনে দিনব্যাপী যবিপ্রবির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরাও গর্বিত। আর সম্পূর্ণ অনুষ্ঠানে সহায়তাকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

Tag
আরও খবর