‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

জকসু নির্বাচন : কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।  মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল নয়টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। এছাড়া সকাল থেকে নারী শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে।

সকাল সাড়ে দশটা পর্যন্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভোটকেন্দ্রে ৪৬৯ ভোটারের মধ্যে মোট ৩৫ জন ভোট দেন। এছাড়া মার্কেটিং ও ফিন্যান্স বিভাগের প্রতিটি কেন্দ্রে ৫০ টি করে ভোট পড়েছে। এসবের অধিকাংশই নারী ভোটার বলে দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন। 

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ বিকাল তিনটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ সময়ের মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৬৪৫ শিক্ষার্থী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ছাড়া একটি হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী ভোট দেবেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী, নির্বাচনে মোট ২১ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে।

ভোটগ্রহণ শেষে ৬ টি ওএমআর মেশিনে হবে ব্যালট গণনা। ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।


নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে বাড়তি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


Tag
আরও খবর