‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

জকসু নির্বাচন: ম্যানুয়ালি ভোট গণনাসহ ছাত্রদলের ৩ দাবি


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ডিজিটাল কারচুপি রোধে ম্যানিয়ালি ভোট গণনা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে তিন দফা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। 


আজ রোববার (২৮ ডিসেম্বর)  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ। একইসাথে দাবি আদায় না হলে সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার রক্ষায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই নির্বাচন নিয়ে আশাবাদী হলেও বিগত সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ডিজিটাল কারচুপি ও ফলাফল পাল্টে দেওয়ার অপকৌশল আমাদের ভাবিয়ে তুলছে। আমরা কোনোভাবেই শিক্ষার্থীদের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেব না।"


সংবাদ সম্মেলনে সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আর কোনো পাতানো নির্বাচন দেখতে চায় না। আমরা লক্ষ্য করছি, প্রশাসন ও নির্বাচন কমিশন নির্দিষ্ট কিছু পক্ষকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে। 


তিনি আরও বলেন, "নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে কতগুলো ব্যালট পেপার ছাপানো হয়েছে, তার মধ্যে কতটি কেন্দ্রে পাঠানো হয়েছে এবং দিনশেষে কতটি ব্যবহৃত হয়েছে তার প্রতিটি হিসেব পাবলিকলি এবং সকল প্রার্থীর প্রতিনিধিদের সামনে উপস্থাপন করতে হবে। প্রতিটি ব্যালটের হিসাব দিতে কমিশন বাধ্য।"  প্রশাসন যদি আমাদের এই যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করে এবং নির্বাচনের দিন কারচুপির আশ্রয় নেয়, তবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্রদল রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে। ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার পরিণাম শুভ হবে না।"


ছাত্রদলের ৩ দফা দাবি হলো- 

ম্যানুয়াল ভোট গণনা– প্রযুক্তিগত কারচুপির সুযোগ বন্ধ করতে স্বচ্ছ ব্যালট বক্সের সামনে প্রার্থীর এজেন্টের উপস্থিতিতে হাতে ভোট গণনা নিশ্চিত করতে হবে; স্ব স্ব কেন্দ্রে ফলাফল ঘোষণা করতে হবে। ভোট গণনার পরপরই প্রতিটি কেন্দ্রের ফলাফল সেই কেন্দ্রেই তাৎক্ষণিকভাবে ঘোষণা করতে হবে এবং প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত ফলাফলের কপি এজেন্টদের প্রদান করতে হবে; ভোট কেন্দ্রে যে কয়টা ব্যালট নষ্ট, ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালটের হিসাব দিতে হবে।


এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর