পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে জকসু লড়বেন উজ্জ্বল চন্দ্র দাস

জবি,জকসু

জবি প্রতিনিধি, 


 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আসন্ন ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উজ্জ্বল চন্দ্র দাস স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নির্বাচন করতে মনোনয়ন সংগ্রহ করেছেন।



তিনি তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য কার্যকর ক্যারিয়ার গাইডলাইন প্রণয়ন, গবেষণা কার্যক্রমকে উৎসাহিতকরণ এবং একটি সুশৃঙ্খল ও উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।



সোমবার মনোনয়ন সংগ্রহের শেষ দিন তিনি তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার প্রচারণায় তিনি শিক্ষা ও গবেষণাখাতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার ওপর জোর দেন।



উজ্জ্বল চন্দ্র দাস বলেন, "বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও আমি বিশ্বাস করি যে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও গবেষণার পরিবেশকে আমরা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি। আমি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও একটি গতিশীল শিক্ষাক্ষেত্র গড়ে তুলতে নিরলস কাজ করে যাব।"

Tag
আরও খবর