পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

মওলানা ভাসানী ব্রিগেড’ নামে ৯ সংগঠনের সমন্বয়ে প্যানেল ঘোষণা

জবি প্রতিনিধি:


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামে প্যানেলে ঘোষণা করেছে ক্যাম্পাসের ক্রিয়াশীল ৯টি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। 


আজ সোমবার (১৭ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

এসময় জবি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ এ প্যানেল ঘোষণা করেন।


এতে ভিপি পদে মনোনীত হয়েছেন শাখা উদীচীর সভাপতি গৌরব ভৌমিক ও জিএস পদে মনোনীত হয়েছেন শাখা ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসিব।


এছাড়া ২১ সদস্যের এ প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন শামসুল আলম মারুফ, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে খিজির আল সিফাত, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মশিউর রহমান ভূঁইয়া (জয়),  বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রিয়াদ হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নু মং প্রা মারমা, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আফিকা লেবিন মৌমি, আন্তর্জাতিক সম্পাদক পদে জোয়ান অফ আর্ক সুকন্যা, নাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সালমান সায়ক, ক্রীড়া সম্পাদক পদে  মুগ্ধ আনন, পরিবহন সম্পাদক পদে মোহাম্মদ মাহিন, সমাজসেবা সম্পাদক পদে আমরিন জাহান অপি এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে সায়্যিদা মুবাশ্বিরা মনোনীত হয়েছেন।


এছাড়াও ৭টি  নির্বাহী সদস্য পদের মধ্যে সুমাইয়া আবেদীন রিতিকা, তাজওয়ার ইসলাম, সাগ্নিকা চক্রবর্তী, রৌদ মুক্তাদির, শাহরিয়ার আদিব, রিতিকা (রিসি জাফরাত) ও পল্লব কুমার মনোনীত হয়েছেন।


জানা যায় জোটবদ্ধ ৯টি সংগঠনের মধ্যে রয়েছে- ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, উদীচী, সাংস্কৃতিক কেন্দ্র, রাষ্ট্রচিন্তা, চিন্তক, ব্যান্ড মিউজিক এসোসিয়েশন ও জবি রঙ্গভূমি।


এদিন প্যানেল ঘোষণার সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর