পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

জবির প্রশাসনিক, আর্থিক ও অবকাঠামোগত উন্নয়নে ইউটিএলের ২০ দাবি

জবি প্রতিনিধি 


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক, আর্থিক ও অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ২০ দফা দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। রোববার (২ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর এক স্মারকলিপিতে এসব দাবি জানায় সংগঠনটি।



ইউটিএলের দাবিগুলো হলো- একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে নিয়মিত সিন্ডিকেট সভা; শিক্ষকদের নিয়মিত ও সঠিক সময়ে পদোন্নতি; শিক্ষক সংকট নিরসনে দ্রুত নতুন শিক্ষক নিয়োগ; শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের জন্য স্বাস্থ্যবিমা স্কিম চালু; শিক্ষকদের বই ভাতা বৃদ্ধি; বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীর জন্য সরকারি কর্মচারীদের ন্যায় আর্থিক সুবিধা নিশ্চিত করা; উচ্চতর গবেষণাকে উৎসাহিত করতে এমফিল ও পিএইচডি ফেলোশিপ চালু করা।


এছাড়াও উন্নত মেডিকেল সেন্টার স্থাপন; গুরুত্বপূর্ণ স্থানে শীতাতপ ব্যবস্থা নিশ্চিত করা; শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আধুনিক জিমনেসিয়াম; বিশ্রাম ও আগত শিক্ষাবিদদের জন্য ক্লাব ও রেস্ট হাউস নির্মাণ; উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিতকরণ; ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে ফটোকপি মেশিন স্থাপনসহ আরও বিভিন্ন দাবি জানিয়েছে সংগঠনটি।



এ বিষয়ে ইউটিএলের জবি শাখার আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু লায়েক বলেন, গত ২৬ অক্টোবর ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের কমিটি ঘোষণা হওয়ার পর আমরা প্রথম কার্যনির্বাহী সভায় বিশ্ববিদ্যালয়ের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করেছি। সেই আলোকে আজ প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে ইউটিএলের পক্ষ থেকে ২০টি দাবি জানিয়েছি। প্রশাসন আমাদের দাবিসমূহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এগুলো সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।



এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি টিচার্স লিংক-এর কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, জবি চ্যাপ্টারের সদস্য সচিব আইন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সাদীসহ কমিটির অধিকাংশ নেতৃবৃন্দ।

Tag
আরও খবর