পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

জবি শাখা ছাত্রদলের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীর অবৈধ দোকান-বাসস্ট্যান্ড অপসারণ

জবি প্রতিনিধি,


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বাহাদুর শাহ পার্ক এবং আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা থেকে অবৈধ দোকানপাট, লেগুনা ও বাসস্ট্যান্ড অপসারণের অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এসময় তাদেরকে সহযোগিতা করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।


আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির পর আইনশৃঙ্খলা বাহিনী এ উচ্ছেদ কার্যক্রম শুরু করে। 


এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সালাউদ্দিন উপস্থিত ছিলেন। 


জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।


এবিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "আমাদের লড়াইয়ের ফল আজ সামনে এসেছে। এই অবৈধ দখলদারিত্ব শুধু যানজট সৃষ্টি করছে না, আমাদের নিরাপত্তা এবং শিক্ষামূলক পরিবেশকেও ধ্বংস করছে।  প্রশাসনের সহযোগিতায় এই অভিযান সফল হয়েছে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, এই এলাকাকে একটি নিরাপদ, পরিষ্কার শিক্ষাকেন্দ্রিক স্থানে রূপান্তরিত করব। ভবিষ্যতে এমন কোনো অবৈধতা আর স্থান পাবে না।" 


এ সময় উচ্ছেদ কার্যক্রমে শাখা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল, সজল মিয়া তৌহিদ চৌধুরী, মোজাম্মেল হক ডেনি, ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে, বিশ্ববিদ্যালয় এবং বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকায় সকাল ১১টায় প্রতিবাদ সমাবেশে জবি ক্যাম্পাস সংলগ্নে গড়ে উঠা অবৈধ বাসস্ট্যান্ড ও যত্রতত্র গড়ে উঠা টং দোকান অপসারণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অত্র এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ঐক্যবদ্ধ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।

Tag
আরও খবর