পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

জকসু ও সম্পূরক বৃত্তিসহ ৫দাবিতে জবি শিবিরের সংবাদ সম্মেলন

জবি প্রতিনিধি, 



জকসুর নীতিমালা অনুমোদেন ও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তি প্রদানের পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির। 



আজ সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সংবাদ সম্মেলনের করে সংগঠনটি। 



সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, "আপনারা অবগত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই অবহেলার স্বীকার হয়ে আসছে। আমরা আর বঞ্চনার স্বীকার হতে চাই না। আমরা প্রশাসন কে জানিয়ে দিতে চাই আপনারা যত দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করবেন তা ছাত্র এবং প্রশাসন উভয়ের জন্য ফলপ্রসূ হবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন যত দ্রুত সম্ভব এই দাবি মেনে নেয়। 



তিনি আরও বলেন, আমরা যে দাবি জানিয়েছি তা দ্রুত সময়ে অবশ্যই বাস্তবায়ন যোগ্য। প্রশাসন চাইলে আমরা আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবো। যদি আমাদের এই দাবিগুলো মেনে না নেয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। 



উল্লেখিত দাবি সমূহ, ১. বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সিন্ডিকেট পরবর্তী সময়ে নীতিমালা ইউজিসিতে পাঠানোর পর সেটি ইউজিসির মাধ্যমে মন্ত্রনালয় থেকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিধি আকারে বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে নিয়ে আসতে হবে।



২. বিধি আকারে বিশ্ববিদ্যালয়ের কাছে আসা মাত্রই রোডম্যাপ ঘোষণা করে ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে।



৩. আগামী সাত কার্যদিবসের মধ্যে সম্পূরক বৃত্তির নীতিমালা সম্পন্ন করতে হবে।



৪. নীতিমালা সম্পন্ন করার পর ১৫ কার্যদিবসের মধ্যে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশ করতে হবে।



৫. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইউজিসি ও মন্ত্রনালয়ের সাথে কোলাবোরেশান করে অক্টোবর থেকে বৃত্তি কার্যক্রম শুরু করতে হবে।



এসময় শাখা শিবিরের অন্যান্য নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর